```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দ্বিতীয়বার মা হওয়ার পর আবেগঘন পোস্ট শ্রীময়ীর, ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে জানালেন অজানা গল্প

দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ ভাগ করে নেওয়ার পর এবার বেবি শাওয়ারের একগুচ্ছ ছবি প্রকাশ করলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। ছবিগুলিতে তাঁর পাশে দেখা যায় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-কে। আর সেই ছবির সঙ্গে আবেগঘন পোস্টে শ্রীময়ী জানিয়েছেন, তাঁর দ্বিতীয় মাতৃত্বের সফরে ঋতুপর্ণার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।শ্রীময়ীর কথায়, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর পরিবারের পাশাপাশি প্রথম যাঁকে ফোন করেছিলেন, তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। ছোট মেয়ে কৃষভিকে সামলানোর পাশাপাশি দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে তাঁর মনে নানা দুশ্চিন্তা কাজ করছিল। সেই সময় ঋতুপর্ণাই তাঁকে ইতিবাচক থাকার পরামর্শ দেন এবং মানসিকভাবে সবসময় পাশে ছিলেন।অভিনেত্রী আরও জানান, বাঙালি রীতি মেনে তাঁর সাধের অনুষ্ঠান-এরও আয়োজন করেছিলেন ঋতুপর্ণা। শুধু অনুষ্ঠানের আয়োজনই নয়, পুরো গর্ভাবস্থায় নিয়মিত তাঁর শারীরিক ও মানসিক খোঁজ নিয়েছেন বলেও উল্লেখ করেন শ্রীময়ী। তিনি লেখেন, রক্তের সম্পর্ক না থাকলেও ঋতুপর্ণা তাঁর জীবনের অন্যতম কাছের মানুষ হয়ে উঠেছেন।শ্রীময়ীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মা হওয়ার আনন্দের পাশাপাশি দুই অভিনেত্রীর গভীর বন্ধুত্বও প্রশংসা কুড়িয়েছে নেটমাধ্যমে।

error: Content is protected !!