```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিশ্বভারতীতে ভিন রাজ্যের ছাত্রীর বিষ খেয়ে আত্মহত্যা! অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা

বিশ্বভারতীতে ভিন রাজ্যের আবাসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ৷ জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আম্রপালি ছাত্রী নিবাসে আত্মহত্যা করেন ওই ছাত্রী ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে ছাড়া ছাত্রী নিবাসে প্রবেশের অভিযোগ উঠেছে শান্তিনিকেতন থানার পুলিশের বিরুদ্ধে ৷ এই অভিযোগে মধ্যরাত পর্যন্ত পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে অতিরিক্ত জেলা পুলিশ সুপার এসে পরিস্থিতি সামাল দেন ৷ ঘটনাকে কেন্দ্র উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ৷ বিশ্বভারতীর শিল্প সদনের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা সিং ৷ উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ছাত্রীটি বিষ খান ৷ অসুস্থ অবস্থায় সহপাঠীরা প্রথমে তাঁকে বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ৷ পরে অবস্থার অবনতি হলে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানে তাঁর মৃত্যু হয় ৷ খবর পেয়ে হাসপাতালে যান বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ রাতে শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ আম্রপালি ছাত্রী নিবাসে আসে ৷ পড়ুয়াদের অভিযোগ, বিশ্বভারতীর কোন আধিকারিক ছাড়াই ছাত্রী নিবাসে প্রবেশ করে পুলিশ ৷ এরপরই ওসি-সহ বাকি পুলিশকর্মীদের ছাত্রী নিবাসে আটকে রেখে বিক্ষাভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত বীরভূম জেলা পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় এবং বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে আসেন ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো, নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় এবং ছাত্র পরিচালক গনেশ মালিক ৷ তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ প্রশ্ন করেন, ছাত্রী নিবাসের মূল গেটে কেন সিসি ক্যামেরা নেই ? পুলিশ পড়ুয়াদের জানায়, তথ্য যাতে লোপাট না হয়, তার জন্য ঘরটিকে সিল করতে তড়িঘড়ি ঢুকতে হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ৷ পরে পুলিশ আধিকারিকদের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ ছাত্রীদের তরফে দেবমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সেই বিকেলের ঘটনা ৷ আর মধ্যরাতে পুলিশ আসছে মেয়েদের হোস্টেলে ৷ সঙ্গে বিশ্বভারতীর কোনও অধিকারিক নেই। এটা কীভাবে সম্ভব ! তথ্য লোপাট করার চক্রান্ত চলছে ৷ মেয়েদের হস্টেলের গেটে সিসি ক্যামেরা নেই ৷ বিশ্বভারতীর হাসপাতালের কোনও পরিকাঠামো নেই ৷ আমরা এর বিচার চাই ৷”

error: Content is protected !!