```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘অশোক স্তম্ভ খুলে চটি বসাতে’ বলে নির্বাচন কমিশনের রোষানলে সুকান্ত মজুমদার, ৫ ঘণ্টায় উত্তর চাইল EC

অশোক স্তম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের রোষানলে পড়লেন সুকান্ত মজুমদার। সোমবার দুপুর ২ টো ৫৯ মিনিটে কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অশোক স্তম্ভ নিয়ে যে মন্তব্য করার অভিযোগ উঠেছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্তের বিরুদ্ধে, তা নিয়ে রাত আটটার মধ্যে জবাব দিতে হবে। অর্থাৎ পাঁচ ঘণ্টার মধ্যে সুকান্তের থেকে জবাব চেয়েছে কমিশন। আর সেই নোটিশ জারি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগের পরে। রাজ্যের শাসক দলের তরফে অভিযোগ করা হয়, পুলিশের আধিকারিকদের ‘অশোক স্তম্ভ খুলে চটির প্রতীক বসাতে’ বলেছিলেন সুকান্ত। আর সুকান্ত সেই মন্তব্য করেছিলেন গত ৭ নভেম্বর। বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারের সময় বঙ্গ বিজেপির সভাপতি বলেছিলেন, ‘ভোটে তো আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই নয়। পুলিশের সঙ্গে লড়াই। পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল কংগ্রেস বলে কোনও পার্টি থাকবে না, কোনও রাজনৈতিক দল থাকবে না। আমি পুলিশকে বলতে চাই, পরিষ্কার করে শুনে রাখুন, সময় আসছে। মনে রাখবেন, চিরকাল কাহারও সমান নাই যার। কখনও নৌকার উপরে গাড়ি ওঠে। কখনও গাড়ির উপরে নৌকা ওঠে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘আর তৃণমূলের হয়ে দালালি করলে পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভটা টুপি থেকে খুলে রাখুন। একটা হাওয়াই চটির প্রতীক ওখানে লাগিয়ে নিন। জনগণ বেশি সম্মান করবেন। জনগণ তো এটা অন্তত বলবে যে ফুট ফাটিয়ে তৃণমূল করছে। বুক ফুলিয়ে তৃণমূল করছে।’

error: Content is protected !!