```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জম্মুর সেনা ছাউনিতে জঙ্গি হামলা, আহত জওয়ান

জম্মুর সেনা ছাউনিতে জঙ্গি হামলা ৷ ঘটনায় আহত এক জওয়ান ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি সেনার৷ চলতি মাসেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন ৷ তার আগেই এই হামলা উপত্যকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ সেনা সূত্রে খবর, সোমবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ সুঞ্জওয়ান সেনা ছাউনিতে আচমকা এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ জবাবে পাল্টা আক্রমণ করেন সেনা-জওয়ানরাও ৷ দু’পক্ষের গুলির লড়াইয়ে আহত হন এক জওয়ান ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এদিকে, আক্রমণের পরই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে সেনা ৷ এলাকা ঘিরে ফেলে রীতিমতো চিরুনি তল্লাশি চালানো হয় ৷ ব্যবহার করা হয় ড্রোনও ৷ ঘটনা প্রসঙ্গে সেনার তরফে জানান হয়, তল্লাশি অভিযান চলছে, ড্রোনও ব্যবহার করা হয়েছে ৷ এটি একটি স্নাইপার আক্রমণ বলে মনে হচ্ছে ৷

error: Content is protected !!