```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশে বহুতল আবাসনে ধস, মৃত ৩ শিশু সহ ১০

ভারি বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল আবাসন। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে দশজন। আহত একাধিক। জীবিত অবস্থায় উদ্ধার শুধুমাত্র পাঁচজন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। শনিবার রাতে তুমুল বৃষ্টি চলাকালীন জাকির কলোনির একটি চারতলা আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় আবাসনটিতে অনেকেই ছিলেন। তাতেই চাপা পড়েন সকলে। রবিবার সকালে জেলাশাসক জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে দশজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে তিনজন শিশু। একজন এক বছরের শিশুও ধসে চাপা পড়ে মারা গেছে। পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  পুলিশ জানিয়েছে, আবাসনটি ৩৫ বছরের পুরনো। তাতেও ভগ্নদশা হয়েছিল। আগে থেকে কেন কোনও পদক্ষেপ করা হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, ভারি বৃষ্টির কারণেই আবাসনটি ভেঙে পড়েছে। আগে থেকে সতর্ক ছিলেন না বাসিন্দারা। তাতেই ঘটে বিপত্তি। রাতে ভেঙে পড়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভারি বৃষ্টি উপেক্ষা করেই রাতভর উদ্ধারকাজ চলে। যে কারণে উদ্ধারকাজেও দেরি হয়। ভোর পর্যন্ত দশজনের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

error: Content is protected !!