```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সাত পাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ

সাত পাকে বাঁধা পড়লেন অদিতা রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের প্রথম ছবি ৷ একেবারে সাদামাটা ভাবে তাঁদের বিয়ের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া ৷ ইতিমধ্যেই অনুরাগী-সহ বলিউডের তারকারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে ৷ সোমবার অদিতি বিয়ের একাধিক ছবি শেয়ার করেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ৷ ক্যাপশনে লেখেন, “তুমি আমার সূর্য, আমার চাঁদ, আকাশের সকল তারা তুমি ৷ অনন্তকালের সোলমেট …কখনও বড় না হওয়ার জন্য ৷ তুমি আমার সবকিছু, ভালোবাসা, আলো, ম্যাজিক ৷ মিসেস অ্যআন্ড মিস্টার আদু-সিদ্ধু ৷” নবদম্পতির বিয়ের ছবি সামনে আসার পরেই শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহার হাজব্যান্ড জাহির ইকবাল ৷ সোফি চৌধুরী ক্যাপশনে লেখেন, “খুব খুব সুন্দর ৷ তোমাদের দুজনকে অনেক ভালোবাসা ৷ অভিনন্দন ৷”এদিন সোশাল মিডিয়ায় প্রায় 10টি ছবি শেয়ার করেছেন অদিতি ৷ প্রথম ছবিতে দেখা যায়, সিদ্ধার্থ-অদিতির ঘনিষ্ঠ মুহূর্ত ৷ এরপর পরিবারের সঙ্গে বিয়ের একাধিক মুহূর্ত উঠে আসে সোশাল মিডিয়ায় ৷ অদিতির বিয়ের সাজ একেবারে ছিমছাম ৷ ঘিয়ে রঙের শাড়িতে সোনালী জড়ির কাজ ৷ গয়নাও নিমিত্ত মাত্র ৷ কানে বড় ঝুমকা, গলায় একটাই চওড়া হার ৷ হাতে অল্প চুড়ি ৷ সিম্পল সাজে অদিতির সরলতা ও সৌন্দর্য যেন আরও বেশি করে নজর কেড়েছে ৷ অন্যদিকে, সিদ্ধার্থকে দেখা গিয়েছে সাদা-ধুতি-পাঞ্জাবীতে ৷

error: Content is protected !!