```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ, সুপ্রিমকোর্টে মামলা দায়ের একাধিক বঞ্চিত প্রার্থীর

ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকে নিয়োগ। পুজোর আগে নিয়োগ নিয়ে বড় সংশয় দেখা দিল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের একাধিক বঞ্চিত প্রার্থীর। নিয়োগে অনিয়ম, সংরক্ষণ নীতি বিরোধী হাইকোর্ট রায়। কেন ১৪০৫২ শূন্যপদে নিয়োগ, সেই প্রশ্ন তুলে মামলা করা হল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজীব ব্রহ্ম সহ একাধিক বঞ্চিত প্রার্থী। প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কেটেছিল জট। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছিল হাইকোর্ট। মেধাতালিকা থেকে বাদ ১ হাজার ৪৬৩ যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে, সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। পরে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে মেধাতালিকা যখন প্রকাশিত হয়, তাতে ১৪ হাজার ৫২ জনের নাম ছিল। এর পর ২০২১ সালে SSC জানায়, OMR শিটগুলি পুনরায় মূল্যায়ন করে ১ হাজার ৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া ১৪৬৩ জন অন্য একাধিক মামলায় যুক্ত হন।

error: Content is protected !!