দমদম মতিঝিলে ভয়াবহ আগুন
কালীপুজোর সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে দমদম মতিঝিলে। একটি বহুতলের দোতলার ঘরে আগুন লেগে যায় রবিবার। এলাকার লোকজন জানলা দিয়ে লাল আগুন বের হতে দেখেন। সেই সময় ঘরে কেউ ছিল না বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা ঘরটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগেরবাজার থানার পুলিশ। দমকলের ২টি ইঞ্জিনও যায়। […]
আরও পড়ুন
