‘শিখা’য় শিক্ষা! নিউ মার্কেটের আরও ২৫ হোটেল-রেস্তরাঁকে শোকজ দমকলের, একের পর এক হোটেলে তালা

কলকাতা: নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর এবার আরও কড়া পদক্ষেপ শুরু করল প্রশাসন। শনিবার সকাল থেকে কলকাতা পুরসভা, দমকল বিভাগ এবং নিউ মার্কেট থানার যৌথ অভিযান চলে নিউ মার্কেট ও সংলগ্ন এলাকায়। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতির অভিযোগে এদিন আরও ২৫টি হোটেল ও রেস্তরাঁকে শোকজ নোটিস দিয়েছে দমকল।এর […]

আরও পড়ুন

দেওয়ালে এখনও আর জি করের স্লোগান! বর্ধমান মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিটে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

আচমকা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়ে দেওয়ালে এখনও আর জি কর কাণ্ডের সময়কার স্লোগান লেখা দেখে ক্ষুব্ধ হলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। হাসপাতাল পরিদর্শনের সময় তাঁর মূল বার্তা ছিল—‘ভয় আউট, ভরসা ইন’ এবং ‘থ্রেট কালচার আউট’।হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ের দেওয়ালে আর জি কর কাণ্ডের […]

আরও পড়ুন

‘বেছে বেছে অযোগ্যদের টাকা দিচ্ছে’, অন্নপূর্ণা যোজনা নিয়ে তৃণমূলকে নিশানা অগ্নিমিত্রার

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকায় ক্ষোভ বাড়ছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে এই নিয়ে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। গোটা পরিস্থিতির জন্য তৃণমূলকে দায়ী করে অগ্নিমিত্রার অভিযোগ, “বেছে বেছে অযোগ্যদের টাকা দিচ্ছে ওরা।”অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে […]

আরও পড়ুন

নিউমার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৯! মৃতদের অধিকাংশই বাংলাদেশি, রয়েছে শিশুও

বুধবার ভোররাতে মধ্য কলকাতার নিউমার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে প্রথমে জানানো হলেও, পরে বিভিন্ন রিপোর্টে মৃতদের নাগরিকত্ব নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলাদেশি আধিকারিকদের তরফে একাধিক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ২টো নাগাদ […]

আরও পড়ুন

পেটের টানে ঝাড়খণ্ড থেকে কলকাতায়, নিউমার্কেটের হোটেলে আগুনে মৃত্যু ১৯ বছরের সন্দীপের

পেটের তাগিদে ঝাড়খণ্ডের গিরিডি থেকে কলকাতায় কাজে এসেছিলেন ১৯ বছরের সন্দীপ পাসওয়ান। মাত্র তিন মাস আগে নাগেরবাজারের বাসিন্দা কাকা সীতারাম পাসওয়ানের হাত ধরে নিউমার্কেটের হোটেল শিখা ইন-এ কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু কাজ শুরু করার কয়েক মাসের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল তরুণের প্রাণ। বুধবার কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়েন সন্দীপের […]

আরও পড়ুন

নিউমার্কেট অগ্নিকাণ্ডে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রার, বহুতলের হোটেলগুলির অনুমতি নিয়ে প্রশ্ন

কলকাতা: মধ্যরাতে নিউমার্কেট এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর সামনে এসেছে একাধিক অব্যবস্থার ছবি। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি একাধিক বিষয়ে প্রশ্ন তোলেন এবং তৃণমূল পরিচালিত পুরবোর্ডের আমলে নিয়ম না মেনেই হোটেলগুলিকে কীভাবে অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়ে তদন্তের দাবি জানান।ঘটনাস্থলের […]

আরও পড়ুন

‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?

প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। রবিবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলকাতা থেকে রামপুরহাটে ছুটে আসেন একমাত্র ছেলে শতদল বন্দ্যোপাধ্যায়। বাবার মৃত্যুর শোক সামলাতে না সামলাতেই তাঁকে ঘিরে উঠল আর এক প্রশ্ন—বাবার দেখানো পথেই কি এবার রাজনীতিতে আসবেন তিনি? শতদল জানিয়েছেন, তাঁর বাবা কোনওদিনই চাননি ছেলে রাজনীতিতে আসুক। বরং বারবার তাঁকে […]

আরও পড়ুন

আশুতোষ কলেজে উপাসনা চৌধুরীকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ, স্বাধীনতা দিবসে তুমুল উত্তেজনা

স্বাধীনতা দিবসের সকালে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে তুমুল উত্তেজনা। কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী তথা টিএমসিপির সভানেত্রী উপাসনা চৌধুরীকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল। শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিতে যোগ দিতে কলেজে গিয়েছিলেন উপাসনা ও তাঁর সঙ্গীরা। সেই সময়ই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, উপাসনা চৌধুরী এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন আশুতোষ কলেজে জাতীয় […]

আরও পড়ুন

ধৃত পাক চর রানার কাছে ফোর্ট উইলিয়ামের ছবি-ম্যাপ, স্বাধীনতা দিবসের আগে বড় নাশকতার ছক?

স্বাধীনতা দিবসের আগে কলকাতায় বড়সড় নাশকতার ছক ছিল কি না, তা নিয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। পাক আইএসআইয়ের সঙ্গে যোগ থাকার অভিযোগে হাবড়া থেকে গ্রেপ্তার হওয়া রানা রউফ খালিদ ওরফে সানি ওরফে ওয়াহাব আলমের কাছ থেকে ফোর্ট উইলিয়ামের ছবি এবং একটি ম্যাপ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেনা সদর দপ্তরের […]

আরও পড়ুন

মুম্বইয়ের কুর্লায় ভয়াবহ ভূমিধস, মৃতের সংখ্যা বাড়ল! উদ্ধারকাজে BMC ও NDRF

প্রবল বৃষ্টির মধ্যেই মুম্বইয়ের কুর্লা এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার, ১২ আগস্ট কুর্লায় পাহাড়ের মাটি ধসে পড়ে একাধিক বাড়ি ও বসতবাড়ির উপর মাটি চাপা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বৃহন্মুম্বই পুরনিগমের বিপর্যয় মোকাবিলা দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!