```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মমতা-অভিষেকের বিরুদ্ধে এফআইআর করা হোক, জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রে বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।  মামলাকারীর দাবি, মুখ্যমন্ত্রী ও ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বক্তব্যের জেরেই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। উভয়ের জন্য রাজ্যে ৩৫৫ এর পরিস্থিতি তৈরি হয়েছে। দুজনের বিরুদ্ধেই এফআইআর করা হোক, এই আর্জি জানিয়ে বৃহস্পতিবার মামলা করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্য়ায়ের দৃষ্টি […]

আরও পড়ুন

জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামীকাল দুর্যোগের সম্ভাবনা

 মেঘলা আকাশ আর বিক্ষিপ্ত হালকা বৃষ্টিতে অস্বস্তি কাটছে না। তবে আগামী চার থেকে পাঁচ দিন খানিকটা স্বস্তি ফিরতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর জুড়ে তৈরি ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটিই গভীর নিম্নচাপে পরিণত হবে। […]

আরও পড়ুন

পার্কস্ট্রিটের হোটেলে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার মা-মেয়ে, মৃত ১

পার্কস্ট্রিটের একটি হোটেলে এক মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল রাতে কিড স্ট্রিটের ওই হোটেলের একটি ঘর থেকে দুই মহিলাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাঁরা সম্পর্কে মা-মেয়ে বলে খবর। দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে মাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অসুস্থ মেয়ের চিকিৎসা চলছে। মৃতের নাম পলি মিত্র। তিনি মেয়েকে নিয়ে ওই […]

আরও পড়ুন

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসে প্রচার পেতে পাল্টা কর্মসূচি পথে বঙ্গ বিজেপি

আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার দখল নেবে তৃণমূলের কর্মী সমর্থকরা। কাতারে কাতারে মানুষ ওইদিন মহানগরে উপস্থিত হবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে। আর সেদিনেই নিজেদের অস্তিত্ব জানান দিতে এবং প্রচারের আলোয় আসতে পাল্টা কর্মসূচি নিল দিশেহারা বঙ্গ বিজেপি। বুধবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। এদিন কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে এসএন […]

আরও পড়ুন

‘আমাদের সরকার কী ওল্টাবে, আগে বালতি উল্টে দেখাক’, বিজেপির সরকার ফেলে দেওয়ার পাল্টা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিজেপির নেতারা সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ৫ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়া হবে বলে। এবার সেই বিষয়ে কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার ফেলে দেওয়া প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী পাল্টা কটাক্ষ করে বলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক।’ বুধবার এসএসকেএম হাসপাতালে নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে […]

আরও পড়ুন

‘বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের পর ভয়ে থরথর করে কাঁপছে বিজেপি’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

 আগামী লোকসভা ভোটে কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে মঙ্গলবার বেঙ্গালুরুতে বৈঠকে বসেছিল তৃণমূল সহ দেশের ২৬ বিরোধী দল। যে বৈঠক থেকে ‘ইন্ডিয়া’ নামে মহাজোট গঠন করে বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। সেই বৈঠকের পরদিন অর্থাৎ বুধবার বিজেপিকে আরও একবার নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকের পর বিজেপি ভয়ে কাঁপছে বলে বুধবার মন্তব্য করেন […]

আরও পড়ুন

নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূলের কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। বুধবার এসএসকেএম হাসপাতালে আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁদের […]

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটের হিংসার প্রতিবাদে পুলিশের অনুমতি ছাড়াই কলকাতার রাজপথে বিজেপির মিছিল

বাংলার পঞ্চায়েত ভোটের হিংসার প্রতিবাদে কলকাতার রাজপথে বিজেপির মহামিছিল। পুলিশের অনুমতি ছাড়াই কলেজ স্কোয়ার থেকে শুরু বিজেপির মিছিল। মিছিলের পুরোভাগে নেতৃত্বে সুকান্ত, শুভেন্দু, দিলীপ সহ শীর্ষ নেতৃত্ব। কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল বিজেপির। এদিনের মিছিলের মেলেনি পুলিশের অনুমতি। মিছিল রুখতে কলেজ স্ট্রীটের মুখে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করেছে। বাংলায় […]

আরও পড়ুন

এমজি রোড মেট্রো স্টেশনে মরণ ঝাঁপ প্রৌঢ়ের, প্রাণ বাঁচালেন চালক

 বুধবার দুপুর ১২টা ১৪ নাগাদ এমজি রোড মেট্রো অর্থাৎ মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক প্রৌঢ়। বয়স আনুমানিক ৫৮। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন, বাড়ি ফিরে গিয়েছেন। মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা শহরে নতুন নয়। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার প্রাণ বাঁচার ঘটনায় কৃতিত্ব চালকের। তিনি ঘটনাটি দেখতে পেয়েই তড়িঘড়ি ব্রেক কষেন। কর্তব্যরত […]

আরও পড়ুন

নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে সিবিআই, অনুমতি দিলেন রাজ্যপাল

নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে জেল বন্দি। তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই। গত বছর গ্রেপ্তার হন পার্থ। এরপর সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে পার্থকে একাধিকবার জেরা করেছে। তবে নিয়ম অনুযায়ী প্রয়োজন ছিল রাজ্যপালের অনুমতির। মঙ্গলবার সেই অনুমতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য বিধানসভার […]

আরও পড়ুন
error: Content is protected !!