মহানায়কের মৃত্যুর পর যোগ্য সম্মান দেওয়া হয়নিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত হয় ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই পূর্বতন বাম সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাম সরকার মহানায়ক উত্তমকুমারকে যোগ্য সম্মান দেননি। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”মৃত্যুর পর উত্তমকুমারের দেহকে রবীন্দ্রসদনে রাখার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। আমাদের সরকার সমস্ত শিল্পীদের মৃত্যুর পর জনসাধারণ যাতে শ্রদ্ধা জানাতে পারে […]

আরও পড়ুন

কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত এক স্কুলছাত্রী 

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর হল কলকাতার এক ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীর। ছাত্রী ওই শিশুর বাড়ি পিকনিক গার্ডেন এলাকায় বলে জানা গিয়েছে। মৃত্যুর কারণ হিসেবে তাঁর ডেথ সার্টিফিকেটে মাল্টি অর্গান ফেইলিওর এবং ডেঙ্গি শক সিনড্রোম উল্লেখ আছে বলে জানা যায়‌। যদিও রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. সিদ্ধার্থ নিয়োগীর কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, তাঁর কাছে এরকম […]

আরও পড়ুন

বাংলায় অশান্তি ছড়াতে পারে বিজেপি, মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নারী নির্যাতন নিয়ে দেশজুড়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মণিপুর ইস্যুতে যেমন মোদি সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা, তেমনই পালটা দিতে রাজস্থান, বাংলার ঘটনাকে হাতিয়ার করার চেষ্টা করছে বিজেপি। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার তৃণমূল সরকার মণিপুর ইস্যুতে সরব হতেই পালটা মালদহ নিয়ে রাজ্যকে আক্রমণ করে গেরুয়া শিবির। সূত্রের খবর, সোমবার […]

আরও পড়ুন

রাজ্যে আরও দশ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে। সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আরও দশদিন রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। সন্মতি প্রধান বিচারপতি টিএস শিবগননম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চের। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতি রাজ্য সরকারের কাছে জানতে চান সরকারি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে কী করা হয়েছে? তাতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, তাদের চিহ্নিত করা হয়েছে। […]

আরও পড়ুন

‘বিনা বিচারে ১ বছর আমাকে আটকে রেখেছে৷’’ আদালতে পৌঁছেই বিস্ফোরক পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরে আরেকটা শহিদ দিবস চলে গিয়েছে৷ এসেছে আরেকটা ২২ জুলাই৷ পার্থের গ্রেফতারির বর্ষপূর্তির পরে আজ, সোমবার আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ এদিন আদালতে যাওয়ার পথে পার্থ বলেন, ‘‘বিনা বিচারে ১ বছর আমাকে আটকে রেখেছে৷’’ এরপরে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, ‘‘বিনা বিচারে […]

আরও পড়ুন

খুব তাড়াতাড়িই হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ, আসছে নোটিস

গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। আর সেই ইন্টারভিউ প্রক্রিয়া এবার একদম শেষ পর্যায়ে। আজ, অর্থাৎ ২৪ জুলাই ১৯তম পর্যায় ইন্টারভিউ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হচ্ছে। পর্ষদ সূত্রের খবর, ১৯ তম পর্যায়ের পরে আর কোনও প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া বাকি […]

আরও পড়ুন

অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে ধাক্কা খেল বিজেপি, দ্রুত শুনানিতে ‘না’

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে বিজেপি। কলকাতার হেয়ার স্ট্রিট ও রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ই-মেইলের মাধ্যমে। এর মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। অন্যটি করেছেন পূর্ণিমা চক্রবর্তী নামে এক মহিলা বিজেপি নেত্রী। যদিও অভিষেকের মন্তব্যের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ […]

আরও পড়ুন

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি, মমতা-অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে পদক্ষেপ নেবেন বলে শনিবার সন্ধেতেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী রাত ১০টা ৪ মিনিট নাগাদ কলকাতার হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন রাতে মেল করে হেয়ার স্ট্রিট থানায় ওই অভিযোগ […]

আরও পড়ুন

রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবলের চেয়ারম্যান হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়

রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেলের চেয়ারম্যান পদে এলেন আলাপন বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার দায়িত্ব আরও বাড়াল নবান্ন। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান হলেন আলাপন। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্নে। এর আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন আলাপন। এবার তিনি নতুন দায়িত্বে। উল্লেখ্য, সম্প্রতি ওয়েবল নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু […]

আরও পড়ুন

সেপ্টেম্বরে বাংলার ১০০ দিনের কাজ ‘খেলা হবে’ প্রকল্প জন্য নাম নথিভুক্ত হবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচীতে

দীর্ঘদিন ধরে বাংলার ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদির সরকার। এই প্রকল্পে বাংলার বকেয়া টাকার পরিমাণ ৭ হাজার ২৯ কোটি ৪৭ লক্ষ টাকা। এই টাকা ছেড়ে দিতে রাজ্যের তরফে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কেন্দ্রের সরকারকে বহু অনুরোধ-উপরোধ করা হয়েছে। এমনকি রাজনীতির মঞ্চ থেকে তৃণমূলের তরফে হুঙ্কারও দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কিছুতেই […]

আরও পড়ুন
error: Content is protected !!