আগামী ৫দিন রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির এবং একটা কি দুটো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিকেল বা রাতের […]

আরও পড়ুন

ভাঙড়ের ৮২ জন আইএসএফ প্রার্থী ভোটে লড়তে পারবে না

একের পর এক ধাক্কায় বিপর্যস্ত ISF শিবির। একদিকে দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে দায়ের হয়েছে ধর্ষণের অভিযোগ, যার জেরে যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন ভাঙড়ের এই বিধায়ক, অন্যদিকে এদিনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ISF’র ৮২জন প্রার্থী ভোটে লড়াই করতে পারবেন না। আর এই জোড়া ধাক্কাতেই বেসামাল হয়ে পড়েছে ISF। নির্বাচন কমিশনের […]

আরও পড়ুন

নওশাদ সিদ্দিকি-র বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ

এবার উঠল ধর্ষণের অভিযোগ। পঞ্চায়েত ভোটের মুখে স্বাভাবিক ভাবেই বড়সড় বিপাকে পড়ে গেলেন তিনি মানে ISF’র একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের এই বিধায়কের বিরুদ্ধে এক তরুণী অভিযোগ দায়ের করেছেন যে, নওশাদ তাঁকে ৫ বিবি. গাঙ্গুলি স্ট্রিটের অফিসে ডেকে তাঁকে ধর্ষণ করেন। পুলিশের কাছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সেই […]

আরও পড়ুন

আদালতে ১০ মিনিটেরও বেশি সময় ধরে তীব্র বাদানুবাদ শোভন-বৈশাখী-রত্নার

ডিভোর্সের মামলার শুনানিতে হাজির দিতে এসেছিলেন দু’জনে। বাদানুবাদে জড়িয়ে পড়লেন শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়। চুপ করে থাকলেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও! উত্তেজনা ছড়াল আলিপুর কোর্ট চত্বরে। স্বামী-স্ত্রী দাম্পত্যে চিড় ধরেছে। ২০১৮ সালে নভেম্বরে বেহালার পর্ণশ্রীতে নিজের বাড়ি ছেড়ে যান শোভন। গোলপার্কের একটি আবাসনের বৈশাখীর সঙ্গে থাকেন তিনি। স্ত্রী রত্নার বিরুদ্ধে বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন কলকাতার প্রাক্তন […]

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আঙটির ইস্যুতে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে এফআইআর

পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আঙটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আগেই। আদালতে এই নিয়ে প্রশ্নের মুখেও পড়তে হয়েছে জেল কর্তৃপক্ষকে। এবার জেল সুপারের বিরুদ্ধে এই নিয়ে এফআইআর দায়ের হল হেস্টিংস থানায়। আর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্য কারা দপ্তরের তরফে। কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। যার ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু হবে।

আরও পড়ুন

টানা ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ, ফের ৫ জুলাই তলব সায়নী ঘোষকে

প্রায় ১১ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরোলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। সাংবাদিকদের সামনে তিনি জানালেন, তদন্তে একশো শতাংশ সহযোগিতা করেছেন। আগামীদিনে তদন্তকারী সংস্থা আবার তাঁকে তলব করলে তিনি আসবেন বলেও জানিয়েছেন। তদন্তের প্রয়োজনে ১১ কেন, ২৪ ঘণ্টা তিনি ইডি দফতরে থাকতে প্রস্তুত বলে জানান সায়নী। ইডি সূত্রে খবর, ৫ জুলাই তাঁকে […]

আরও পড়ুন

বউবাজারে ফের ফাটল, এলাকায় আতঙ্ক

আবারও একাধিক বাড়িতে দেখা গেল ফাটল। সূত্রের খবর, শুক্রবার ৬বি দুর্গা পিতুরি লেনে একটি বাড়িতে দেখা গিয়েছে ফাটল। যদিও এই প্রসঙ্গে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, এই বাড়ি আগে থেকেই খালি ছিল। এদিকে বর্ষার জন্য কোনও কারণে বাড়িটি আরও দুর্বল হয়ে পড়ে। সেই কারণে খসে পড়ে কার্নিশের একাংশ। অর্থাৎ নতুন করে আতঙ্কের কোনও প্রশ্ন নেই […]

আরও পড়ুন

অবশেষে এল কেন্দ্রের চিঠি, শুভেন্দুর আপত্তি উড়িয়ে আরও ৬ মাস মেয়াদ বাড়ল রাজ্যের মুখ্যসচিবের

অবশেষে এল কেন্দ্রীয় সরকারের চিঠি ৷  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপত্তিতে উড়িয়ে দিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ আরও ছ’মাস বাড়ালো কেন্দ্রীয় সরকার। শুক্রবারই তাঁর কর্মজীবনের শেষদিন ছিল। বৃহস্পতিবার পর্যন্ত মেয়াদবৃদ্ধি সংক্রান্ত চিঠি না-আসায় প্রশাসনিক মহল খানিকটা উদ্বিগ্ন ছিল। কিন্তু তার সঙ্গেই আশাবাদীও ছিল যে, শুক্রবার দিন শেষের আগেই ওই সংক্রান্ত কেন্দ্রীয় ছাড়পত্র এসে […]

আরও পড়ুন

ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ

নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছিল ইডি। সেই তলবে সাড়া দিয়ে শুক্রবার সকাল ১১টা ২১ মিনিটে কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে উপস্থিত হলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল, শুক্রবার কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে সকাল ১১টার মধ্যে হাজির […]

আরও পড়ুন

‘সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম’, নমাজ শেষে বললেন ফিরহাদ

মনোনয়ন পর্ব থেকেই বাংলায় বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়েছে।  এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে, মানুষ যাঁকে যোগ্য বলে মনে করবে, তাঁকেই সমর্থন করবে। এর জন্য হানাহানি বা রেষারেষির কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। তৃণমূলের জয়ের জন্য সংগঠনের ওপরেই আস্থা রাখছেন তিনি। ইদ উপলক্ষে বৃহস্পতিবার মসজিদে নমাজ […]

আরও পড়ুন
error: Content is protected !!