নূপুর শর্মার বিতর্কিত ভিডিও ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেইকে গ্রেফতার, নিন্দার ঝড় বিরোধীদের

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেইকে পুরনো একটি ঘটনায় গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ ২০১৮ সালে তাঁর করা একটি টুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ আনা হয়েছে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৷ তাঁর গ্রেফতারিতে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দায় সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস, তৃণমূল-সহ […]

আরও পড়ুন

সুপ্রিমকোর্টের রায়ে সাময়িক স্বস্তি পেলেন শিন্ডে সহ বিদ্রোহী শিবসেনা বিধায়করা 

মহারাষ্ট্রে শিবসেনার দুই শিবিরের মধ্যে বিরোধ অব্যাহত। এরই মধ্যে বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে সহ ১৬ জনের বিরুদ্ধে কেন দলবিরোধী কার্যকলাপের অভিযোগে নোটিস পাঠানো হয়েছিল, সে বিষয়ে ডেপুটি স্পিকার নরহরি সীতারাম জিরওয়ালের জবাব চাইল শীর্ষ আদালত। শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে, ‘‌ডেপুটি স্পিকার কি নিজেই তাঁর বিরুদ্ধে আনা অপসারণের প্রস্তাবের বিচারক হতে পারেন?’ এমনকি ওই বিধায়কদের […]

আরও পড়ুন

বিদ্রোহী বিধায়কদের পদ খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম দ্বারে শিণ্ডেরা

সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকারের। সমর্থন তুলে নিয়েছে ৩৮ জন বিধায়ক। সোমবার সুপ্রিম কোর্টে পিটিশন দাবি করে এমনটাই জানালেন বিদ্রোহীদের নেতা একনাথ শিন্ডে। শিন্ডে সহ ১৬ বিধায়কের বিধায়ক পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল উদ্ধব বাহিনী। এরপর বিধায়ক পদ খারিজের আবেদনকে চ্যালেঞ্জ করে পাল্টা পিটিশন জমা দিয়ে ওই দাবি করেছেন বিদ্রোহীদের নেতা। […]

আরও পড়ুন

অগ্নিপথ যুব সমাজকে ধ্বংস করবে, প্রকল্প প্রত্যাহারের দাবি মেঘালয়ের রাজ্যপালের

মেঘালয়ের রাজ্যপাল বলেন, অগ্নিপথ প্রকল্প যুব সমাজকে ধ্বংস করবে। এই প্রকল্প সেনাবাহিনীর সম্মানও অনেকটাই কমিয়ে দেবে।তিনি এও বলেন, এ নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে এবিষয়ে বিশদে ব্যাখ্যা করব, যাতে এই প্রকল্পটি প্রত্যাহার করা যায়। অগ্নিপথ প্রকল্প সম্পর্কে এই মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। সত্যপাল মালিক বলেন, যে […]

আরও পড়ুন

এবার ইডি-র তলব শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে

শিবসেনা সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউতকে মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের মধ্যে এই প্রবীণ নেতাকে চাউল জমি কেলেঙ্কারির মামলায় ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টুইটে বিজেপিকে কটাক্ষ করে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ইডি বিজেপির প্রতি সত্য ভক্তি দেখাচ্ছে। এদিন সঞ্জয় রাউত টুইটে লেখেন, ইডি আমাকে ডেকেছে। আমরা বালাসাহেবের অনুগামী শিবসৈনিক। এক […]

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেশ করলেন যশবন্ত সিনহা, পাশে থাকলেন পাওয়ার ও রাহুল-রা

রাষ্ট্রপতি নির্বাচনে আজ সোমবার বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা মনোনয়নপত্র দাখিল করলেন।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিও ছিলেন। ছিলেন এনসিপি  নেতা শরদ পাওয়ার, সপা নেতা অখিলেশ যাদব।  মনোনয়ন দাখিলের পর আজ ফের সংসদে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতে বৈঠকে বসবে অ-বিজেপি দলের নেতৃত্ব। বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন মল্লিকার্জুন খাড়গে ও […]

আরও পড়ুন

দিল্লি, অন্ধ্র ও ঝাড়খণ্ড উপনির্বাচনে খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির, মুখরক্ষা ত্রিপুরায়

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি! দিল্লি, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড উপনির্বাচনে খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। তিন রাজ্যের তিন আসনেই হেরেছেন বিজেপি প্রার্থীরা। রাজধানী আগরতলায় লজ্জার হার হলেও অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় কিছুটা ভালো ফল হয়েছে বিজেপির। চার কেন্দ্রের মধ্যে তিনটিই বিজেপি দখল করেছে। যদিও জয়ের ব্যবধান খুব একটা বেশি ছিল না। তবে […]

আরও পড়ুন

ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যে নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা

ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনে বড় স্বস্তি গেরুয়া শিবিরের ৷ টাউন বড়দোয়ালি আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিসকুমার সাহার সঙ্গে মানিকের প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় ৬ হাজার ৷ মানিক পেয়েছেন ১৬ হাজার ৮৭০টি ভোট ৷ অন্যদিকে, আশিসের ঝুলিতে পড়েছে ১০ হাজার ৯৩০টি ভোট ৷ ত্রিপুরায় উপনির্বাচনে […]

আরও পড়ুন

গুজরাত হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিটের পরদিনই গ্রেফতার সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়

সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়কে গ্রেফতার করল গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড বা এটিএস ৷ শনিবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করা হয় ৷ প্রসঙ্গত, শুক্রবার গুজরাত হিংসার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ প্রধানমন্ত্রীকে আগেই এই মামলায় ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল ৷ তারই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা রুজু করেন জাকিয়া জাফরি ৷ তাঁর […]

আরও পড়ুন

টেক অফের আগে যান্ত্রিক ত্রুটি, পাটনা বিমানবন্দরে ফের দুর্ঘটনা এড়াল স্পাইসজেট বিমান

টেক অফের আগেই দেখা গেল বিমানে প্রযুক্তিগত ত্রুটি। সঙ্গে সঙ্গে বিমান থেকে নামিয়ে দেওয়া হল সব যাত্রীকে। শনিবার এভাবেই বড়সড় দুর্ঘটনা এড়াল স্পাইসজেটের একটি বিমান। এবারও ঘটনাস্থল পাটনা বিমানবন্দর। সূত্রের খবর, স্পাইসজেটের SG3724 বিমানটি পাটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল। টেক-অফের ঠিক আগেই বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। ঘটনাটি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। উল্লেখ্য, গত রবিবারও সকালে […]

আরও পড়ুন
error: Content is protected !!