৩৭০ ধারা বিলোপের পর আজ প্রথম জম্মু-কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী

আজ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম বিতর্কিত উপত্যকায় পা রাখছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সারা দেশের গ্রামসভার উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি ৷ এখানে সাম্বা জেলার পল্লিগ্রামে পঞ্চায়েত এলাকা ঘুরে দেখবেন, জানিয়েছে পিএমও ৷ জানা যাচ্ছে, দেশের প্রতিটি জেলায় ৭৫টি জলাশয়ের ব্যবস্থা করছে কেন্দ্র ৷ […]

আরও পড়ুন

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমার

মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অর্থনীতিবিদ রাজীব কুমার। ৩০ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০১৪ সালে নীতি আয়োগ গঠিত হওয়ার পর এই নিয়ে পর পর দু’জন ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলেন। আগামী ১ মে এই পদে বসছেন অর্থনীতিবিদ সুমন বেরি। শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে একথা […]

আরও পড়ুন

আসল তথ্য সামনে আনতে রবিবার প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

জাহাঙ্গিরপুরীর পর এবার প্রয়াগরাজ ৷ ফের ভিন রাজ্যে হিংসার আসল ছবিটা তুলে ধরতে চলতে তৃণমূল কংগ্রেসের সত্য অনুসন্ধানী দল ৷ পাঁচ সদস্যের সত্য অনুসন্ধানী দল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ আগামী কাল, বরিবার এই দলটি যোগী আদিত্যনাথের রাজ্যে পা দেবে ৷ তৃণমূল সূত্রে খবর, এই সদস্যের দলে থাকছেন, দোলা সেন, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে, […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৫২৭

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫২৭ জন।  কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। এই সময়ে দেশে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৩ জন রোগীর। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৬ জন করোনা রোগী। এই নিয়ে বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৯ জন। এপর্যন্ত দেশে মোট […]

আরও পড়ুন

তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদলকে ঢুকতে দেওয়া হল না দিল্লির জাহাঙ্গিরপুরীতে

তৃণমূলের সংসদীয় ‌প্রতিনিধি দলকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল জাহাঙ্গিরপুরীতে।  শুক্রবার দুপুরেই দিল্লির জাহাঙ্গিরপুরীতে পৌঁছায় তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন ওই প্রতিনিধিদলে ছিলেন শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, অর্পিতা ঘোষ। পাঁচ সদস্যের প্রতিনিধিদলের চারজন সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদ। কিন্তু এই দলকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তৃণমূলের প্রতিনিধিদল এদিন […]

আরও পড়ুন

ভারতের আতিথেয়তায় মুগ্ধ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, বললেন ‘নিজেকে সচিন-অমিতাভ মনে হচ্ছে’

ভারতের আতিথেয়তায় মুগ্ধ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ দেশে এসে নিজেকে সচিন তেন্ডুলকর এবং অমিতাভ বচ্চনের মতো মনে হচ্ছে তাঁর। শুক্রবার এই মন্তব্য করলেন বরিস। মোদির সঙ্গে হাতে হাত রেখে চিত্রগ্রাহকদের জন্য ‘পোজ’ দেন তিনি। বাণিজ্য-চুক্তির পর ভারতের সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির দিকে তাকিয়ে দেশবাসী ৷ সেই চুক্তি সংক্রান্ত বৈঠকের আগে শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে […]

আরও পড়ুন

ফের গুলি চলল দিল্লির রোহিণী আদালত চত্বরে

 ফের গুলি চলল দিল্লির রোহিণী আদালত চত্বরে ৷ শুক্রবার সকালে দুই আইনজীবীর মক্কেলের মধ্যে হাতাহাতি বেঁধে যাওয়ায় নাগাল্যান্ড পুলিশের এক কর্মীর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত প্রাঙ্গণে ৷ যদিও কোনও হতাহতের খবর নেই ৷

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সফরের আগেই জম্মুতে সিআইএসএফ-র বাসে হামলা, শহিদ জওয়ান, খতম ২ জঙ্গি

আজ সকালে জম্মুর কাছে একটি সেনা ক্যাম্পের কাছে একটি সিআইএসএফ বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এরপরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। খতম ২ জঙ্গি।  রবিবার জম্মুতে প্রধানমন্ত্রী মোদীর আসার আগে এই হামলা চালানো হয়েছে।আজ ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ ১৫ জন সিআইএসএফ এর একটি টিম যাচ্ছিলেন মর্নিং শিফটে। হঠাৎই তাদের উপর হামলা হয়। সিআইএসএফ […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৪৫১  

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২ হাজার ৪৫১ জন। যা গতকালের থেকে কিছুটা বেশি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে চিকিৎসা চলছে ১৪ হাজার ২৪১ জনের।

আরও পড়ুন

ধানবাদে কয়লা খনিতে ধস

ঝাড়খণ্ডের ধানবাদে পরিত্যক্ত কয়লা খনিতে ধস। ওই খনিতে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেআইনি ভাবে ওই পরিত্যক্ত কয়লাখনিতে খননকার্য চলছিল বলে খবর। সে সময়ই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া গিয়েছে, খনির ভিতরে প্রায় ৫০ জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একই ধরনের ঘটনা ঘটেছিল। […]

আরও পড়ুন
error: Content is protected !!