২দিনের সফরে ভারতে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

গুজরাত দিয়েই ভারত সফর শুরু ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদে পৌঁছোন জনসন।  বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। বিমানবন্দরে গুজরাতের ঐতিহ্যবাহী নাচ ও সংগীত পরিবেশন করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে।তারপর তিনি গিয়েছিলেন মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত সবরমতী আশ্রমে। সেখানে চরকায় সুতো কাটতেও দেখা গিয়েছে তাঁকে। গান্ধীজির স্মৃতি বিজড়িত সবরমতীতে […]

আরও পড়ুন

জাহাঙ্গিরপুরীর বেআইনি উচ্ছেদ নিয়ে পুরসভাকে নোটিস সুপ্রিমকোর্টের, ২ সপ্তাহ স্থগিতাদেশ বহাল, প্রতিনিধি দল পাঠাচ্ছে কংগ্রেস এবং তৃণমূল

জাহাঙ্গিরপুরীতে উচ্ছ্বেদ অভিযান নিয়ে আজ সুপ্রিম কোর্টে ছিল। জাহাঙ্গিরপুরীর উচ্ছেদ মামলায় বড় ধাক্কা উত্তর দিল্লি পুরসভার।বুধবার বুলডোজার দিয়ে একাধিক বেআইনি নির্মাণ এবং দোকান ভেঙে ফেলে এমসিডি। জাহাঙ্গিরপুরী এলাকায় এমসিডির সাতটি বুলডোজার প্রায় দুই ঘণ্টা চলে। এ সময় ১২টি দোকান ভেঙে দেওয়া হয়। শীর্ষ আদালতের নির্দেশের পরেও দিল্লির জাহাঙ্গিরপুরীতে বাড়ি উচ্ছেদের কাজ বন্ধ হয়নি।বিষয়টি গুরুত্বপূর্ণ।গুরুতর দৃষ্টিভঙ্গি দিয়ে […]

আরও পড়ুন

বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম জঙ্গি

কাশ্মীরের বারামুল্লা জেলার মালওয়াহ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল এক লস্কর-ই-তইবা জঙ্গি। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, বারামুল্লা এনকাউন্টারে এলইটি-র শীর্ষ কমান্ডার ইউসুফ কান্তরু নিহত হয়েছে। বুদগাম জেলায় একজন এসপিও, তাঁর ভাই, এক সেনা এবং এক সাধারণ নাগরিকের হত্যা সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত ছিল ইউসুফ। ঘটনাস্থল থেকে […]

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও জাহাঙ্গিরপুরীতে চলছিল বুলডোজার অভিযান

অবৈধ নির্মাণে ছেয়ে গেছে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। সেইসঙ্গেই গড়ে উঠেছে অসামাজিক কাজকর্মের আখড়া। তাই এলাকাজুড়ে উচ্ছেদ অভিযান শুরু করেছে উত্তর দিল্লি পুরনিগম। তবে বুলডোজার-সহযোগে ভাঙাভাঙি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অবিলম্বে অভিযান বন্ধ করতে। যদিও তাতেও থামেনি অভিযান। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশকে কার্যত অমান্য করেই চলছে বুলডোজারের তাণ্ডব। গত সপ্তাহে, হনুমান জয়ন্তীর […]

আরও পড়ুন

ফের দিল্লিতে মাস্ক বাধ্যতামূলক, না মানলে ৫০০ টাকা জরিমানা

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ তাই ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল দিল্লি সরকার ৷ বুধবার দিল্লির কেজরিওয়াল সরকার ঘোষণা করেছে, রাস্তাঘাটে বেরলে মাস্ক পরতেই হবে ৷ না হলে ৫০০ টাকা জরিমানা। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে বৈঠকে স্কুল বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা […]

আরও পড়ুন

অ্যামওয়ের ৭৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

অ্যামওয়ে সংস্থার প্রায় ৭৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে জমি, কারখানা, মেশিনপত্র, গাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট রয়েছে। তামিলনাড়ুর দিন্দিগুল জেলায় কারখানা ভবন ও জমি রয়েছে তালিকায়। স্থাবর-অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৪১১.৮৩ কোটি টাকা এবং ব্যাঙ্ক ব্যালান্স বাবদ ৩৪৫.৯৪ কোটি টাকা ৩৬টি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে […]

আরও পড়ুন

লোকসভায় ঘুরে দাঁড়াতে প্রশান্ত কিশোরকে নিয়ে বার বৈঠক কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের

২০১৪ লোকসভার পর থেকে একের পর এক নির্বাচনে খারাপ ফল করছে কংগ্রেস । কয়েক মাস আগে পাঁচ রাজ্যের বিধানসভা কংগ্রেসের ফল এত খারাপ হয় যে, হাত চিহ্নের শিবির অস্তিত্ব সঙ্কটে পড়ছে। বছর আটেক আগেও যারা দেশের সরকার চালাচ্ছিল, তারা এখন দেশের মাত্র দুটি রাজ্যে একার জোরে ক্ষমতায় আছে। এমন সময় যে করেই হোক প্রত্যাবর্তন করতে […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে বাস দুর্ঘটনা, মৃত ৬, আহত ১০

 উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের ৷ জখম হয়েছেন অনেকে ৷ সোমবার রাতে দেওরিয়ায় গৌরী বাজার-রুদ্রপুর রোডে ইন্দুপুর কালীমন্দিরের কাছে একটি এসইউভি ও একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও একজনের ৷ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার […]

আরও পড়ুন

দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে

দেশের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। তিনি, ২৯ তম সেনাপ্রধান। এই প্রথম কোনও ইঞ্জিনিয়ার সেনাকর্তা দেশের সেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন। এতদিন মনোজ পাণ্ডে সহকারী সেনাপ্রধান হিসেবে কাজ করছিলেন। বর্তমান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরভানে ৩০ এপ্রিল অবসর নিচ্ছেন। মনোজ পাণ্ডে নরভানের স্থলাভিষিক্ত হচ্ছেন। সোমবার প্রতিরক্ষামন্ত্রক এক বিবৃতিতে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেন। ১৯৮২ সালের […]

আরও পড়ুন

পুলওয়ামার রেল স্টেশনে জঙ্গি হামলা, শহিদ এক আরপিএফ, আহত ১

 জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার কাকাপুরা রেল স্টেশনে সোমবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, বন্দুক নিয়ে হামলা চালায় এক জঙ্গি ৷ এই জঙ্গি হানায় শহিদ হয়েছে এক আরপিএফ জওয়ানের ৷ আহত হয়েছেন আরও এক জওয়ান ৷ জানা গিয়েছে, এদিন ওই রেল স্টেশনের বাইরে একটি চায়ের দোকানের সামনে যখন দাঁড়িয়েছিলেন ওই আরপিএফ জওয়ানরা, সে সময় তাঁদের […]

আরও পড়ুন
error: Content is protected !!