```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

২৭ শতাংশ OBC, ১০ শতাংশ EWS সংরক্ষণে ভর্তির সিদ্ধান্ত বহাল রাখলো সুপ্রিমকোর্ট

নিট পিজি পড়ুয়াদের জন্য স্বস্তি ৷ সুপ্রিম কোর্ট ২০২১-২২ শিক্ষাবর্ষে ২৭% ওবিসি সংরক্ষণ এবং ১০% অর্থনৈতিক অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের সিদ্ধান্ত বহাল রাখল৷ আজ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে এই কথা ঘোষণা করে ৷ তবে ২৭% ওবিসি সংরক্ষণের সাংবিধানিক বৈধতা এবং ৮ লক্ষ টাকা আয়, এমন পরিবার বা ব্যক্তিকে অর্থনৈতিক দুর্বল শ্রেণিভুক্ত করার বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত রায় দেয়নি আদালত ৷ মার্চ মাসে এই বিষয়ে ফের শুনানি হওয়ার কথা ৷ তাই ২০২১-২২ শিক্ষাবর্ষে নিটের ভর্তিতে সর্বভারতীয় সংরক্ষণে ২৭% ওবিসি, ১০% ইডব্লিউএস বজায় থাকল ৷ এমনকি ৮ লক্ষ টাকা আয় পর্যন্ত মানুষকে অর্থনৈতিক দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও কোনও পরিবর্তন হল না ৷ সর্বভারতীয় সংরক্ষণের ক্ষেত্রে ২৭% ওবিসি, ১০% ইডব্লিউএস সংরক্ষণ নিয়ে ২০২১-এর জুলাই মাসে মামলা দায়ের হয় ৷ সর্বোচ্চ আদালত কেন্দ্র সরকার এবং মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ ২৫ অক্টোবর নিট কাউন্সেলিংয়ের মাধ্যমে ডাক্তারি পড়ুয়াদের ভর্তির কথা ছিল ৷ কিন্তু আদালত কেন্দ্রকে প্রশ্ন করে কেন অর্থনৈতিক দুর্বল শ্রেণির জন্য 8 লক্ষা টাকা আয়ের মাপকাঠি করেছে তারা ৷ এর ফলে পিছিয়ে যায় কাউন্সেলিং ৷ যার জেরে ৫০ হাজার আবাসিক ডাক্তারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায় ৷ সম্প্রতি দিল্লিতে চিকিৎসকেরা বিক্ষোভ দেখান ৷এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা ভারতের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে গঠিত বেঞ্চের কাছে বিষয়টি তুলে ধরে এবং জরুরি ভিত্তিতে ৫ জানুয়ারি মামলার শুনানির আবেদন জানায় ৷

error: Content is protected !!