```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জয়প্রকাশ ও রীতেশকে সাময়িক বরখাস্ত করল বঙ্গ বিজেপি

শো-কজ করার ২৪ ঘণ্টা পেরোতে না-পেরোতেই জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করল রাজ্য বিজেপি ৷ শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত দু’জনকে সাময়িক বরখাস্ত করা হল বলে চিঠিতে জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সেখানে ৷ রবিবারই দলবিরোধী মন্তব্য এবং শৃঙ্খলাভঙ্গের জন্য বর্ষীয়ান জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শো-কজের চিঠি ধরায় বিজেপির রাজ্য কমিটি ৷ যদিও তাতে শো-কজের উত্তর দেওয়ার কোনও সময়সীমা ছিল না ৷ তাহলে শো-কজ করার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে কেন সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত ? সূত্রের মারফত জানা গিয়েছে, গতকাল শো-কজের নোটিশ পাঠানোর পরেও জয়প্রকাশ এবং রীতেশ দলবিরোধী অবস্থান থেকে সরে না-আসায় এই চরম সিদ্ধান্ত রাজ্য বিজেপির ৷

error: Content is protected !!