```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ১, আহত ৬

শহরে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য৷ শনিবার রাতে দ্রুতগতিতে থাকা সাদা রঙের একটি হন্ডা সিটি’র ধাক্কায় প্রাণ হারালেন ১ ব্যক্তি৷ সেই সঙ্গে আরও ৬ জন গাড়ির ধাক্কায় আহত হয়েছেন ৷ দুর্ঘটনাটি ঘটে যাদবপুরে৷ গাড়িটি যাদবপুর থেকে বাঘাযতীনের দিকে যাচ্ছিল ৷ ঘটনার সময় গাড়িতে চালক সহ মোট ৩জন ছিলেন ৷ পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে ৷ সেই সঙ্গে ৩জনকেই গ্রেফতার করেছে। মৃতের নাম থমাস সামি কর্মকার ৷ পুলিশ সূত্রে খবর, তিনি একটি হোটেলে ম্যানেজারের কাজ করতেন ৷ ঘটনায় গ্রেফতার হওয়া ৩জনের মধ্যে গাড়ির চালকের নাম রাহুল বন্দ্যোপাধ্যায় ৷ বয়স ৩০বছর ৷ তিনি কয়েকদিন আগেই বেঙ্গালুরু থেকে ফিরেছেন ৷ শনিবার রাতে এক বন্ধুর বাড়ি থেকে তিনজন ফিরছিলেন ৷ পুলিশের অনুমান বন্ধুর বাড়ি থেকে পার্টি করে ফিরছিলেন তাঁরা ৷ গাড়িতে রাহুল বন্দ্যোপাধ্যায় ছাড়াও বাকি দু’জনের মধ্যে একজন যুবতী ছিলেন ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অত্যধিক গতিতে ছিল। নিয়ন্ত্রণ রাখতে না পারায় বাইকে ধাক্কা মারে গাড়িটি। বাইকটি চালাচ্ছিলেন থমাস সামি কর্মকার ৷ ওই বাইকে তাঁর সঙ্গে এক কিশোরীও ছিল ৷ সেও গুরুতর জখম হয়েছে ৷ বাইকে ধাক্কা মারার পর রাস্তার উপর গোল হয়ে পাক খেতে থাকে ৷ যার জেরে গাড়ির ভিতরে থাকা আরোহীরা সামনের উইন্ড স্ক্রিনের উপর ছিটকে পড়েন ৷ তাঁরাও সামান্য চোট পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ ঘাতক গাড়িটি ফুটপাতে উঠে পড়ে এবং দু’টি দোকানে ধাক্কা মারে ৷ যে ঘটনায় মোট ৬জন আহত হয়েছেন ৷ আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের এফএসটিপি (ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ) ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গাড়িটি কলকাতা পুলিশের ফরেন্সিক দল পরীক্ষা করবে ৷ প্রমাণ হিসেবে গাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, মূল অভিযুক্ত রাহুল বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে ৷ তাতে দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় থাকার কথা উল্লেখ করা হয়েছে ৷ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে, আরটিও আইন, অনিচ্ছাকৃত খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

error: Content is protected !!