```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে । আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজবে উত্তরবঙ্গ । শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আরও কিছু দিন বৃষ্টির প্রভাব থাকবে । রবিবার মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ এবং ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে । রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । ২৫ জানুয়ারি কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে । মেঘ কেটে আবহাওয়ার উন্নতি হবে ২৬ জানুয়ারি । তবে উপকূলের কাছাকাছি দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । রাতের তাপমাত্রায় আগামী চারদিন কোনও পরিবর্তন হবে না । বৃষ্টি কমার পর তাপমাত্রাও ফের কমতে শুরু করবে। আলিপুর হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, “রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার এবং সোমবার বৃষ্টির প্রভাব বেশি থাকবে । এই দু’দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দুই এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ।”

error: Content is protected !!