বাঁকুড়ায় প্রচারে আসছেন মোদি-শাহ-যোগী, প্রচারে কোনও ফাঁক রাখতে নারাজ গেরুয়া শিবির

রাজ্যে ফের প্রচার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে রয়েছে অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আজ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার শীর্ষ নেতৃত্বের কর্মসূচির কথা জানিয়েছেন ৷ নির্বাচনী প্রচারে কোনও ফাঁক রাখতে নারাজ বিজেপি ৷ সেই মতো শীর্ষ নেতৃত্বদের দফায় দফায় উড়িয়ে নিয়ে আসছে রাজ্য বিজেপি ৷ সেই তালিকায় পূর্ব ঘোষণা অনুযায়ী, […]

আরও পড়ুন

‘নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর ওপর হামলা হয়নি’, কমিশনকে রিপোর্ট বিশেষ পর্যবেক্ষকের

মুখ্যমন্ত্রীর ওপর হামলা হয়নি, কমিশনকে রিপোর্ট বিশেষ পর্যবেক্ষকের। আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সর্বোচ্চ নিরাপত্তা রাখতে হবে বলে জেলা প্রশাসনকে নির্দেশ এডিজি আইন-শৃঙ্খলা জগমোহনের। নন্দীগ্রামের ঘটনার পর এই ধরনের ঘটনা এড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাকি স্টার ক্যাম্পেইনারদের জন্যও আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার ব্যাপারে কোনরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। গত বুধবার নন্দীগ্রামে […]

আরও পড়ুন

ঘাটালে বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবাশিষ চ্যাটার্জী সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে

ঘাটাল লোকসভা এলাকার বিজেপি নেতা তৃণমূলে যোগদান করলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার পার্থর নাকতলার বাসভবনে উপস্থিত হন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি-র সহসভাপতি দেবাশিস চট্টোপাধ্যায়। সেখানেই তিনি তৃণমূলে যোগদান করেন। এদিন দেবাশিষ চ‍্যাটার্জী সহ প্রায় ১০০জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”উনি দলের কাছে আবেদন জানিয়েছিলেন। […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে ৪৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ পাচারকারী

আজ প্রচুর পরিমাণ গাঁজা নিয়ে কোচবিহার থেকে মুর্শিদাবাদের বহরমপুর যাওয়ার পথে মাথাভাঙ্গা পুলিশের হাতে ৪৫ কেজি গাঁজা সহ ধরা পড়ে দুই পাচারকারী। ধৃতদের নাম মহম্মদ মিলন শেখ (২২) ও মহম্মদ জামাত শেখ (২৩)। মিলনের বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানা এলাকায় এবং জামাত নদীয়া জেলার মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে […]

আরও পড়ুন

শান্তিকুঞ্জে লকেটের আগমনে শিশিরের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে

২ ছেলে আগেই বিজেপি–তে যোগ দিয়েছেন। এবার কি তবে তিনিও?‌ তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে নিয়ে কিন্তু ফের জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ আজ তাঁর বাড়ি শান্তিকুঞ্জে এসেছেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুধু এসেছেন, তা নয়, রীতিমতো পাতপেড়ে বসে খেয়েছেন। খোশমেজাজে গল্পগুজব করেছেন। বাড়ির সকলের সঙ্গেও কথাবার্তা বলেছেন বিজেপি সাংসদ। ঘরোয়া আবহে। কেন বর্ষীয়ান এই […]

আরও পড়ুন

বিহারে এক পরিবারের ৫ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

পাটনা: বিহারে সুপৌল জেলায় একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই পরিবারের সকলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মৃতদের মধ্যে স্বামী-স্ত্রী, তাঁদের দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার গভীর রাতে ওই পরিবার তাঁদের বাড়ির একটি ঘরে একসঙ্গে আত্মহত্যা করেছে। প্রতিবেশিরা শনিবার দুর্গন্ধ […]

আরও পড়ুন

বনগাঁ শাখায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল

বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল। চাঁদপাড়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি বাঁধে। যার জেরে শনিবার দুপুর তিনটে থেকে বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।  ওভারহেড তার মেরামতির কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে খবর। জানা গেছে, এদিন দুপুর তিনটে নাগাদ হঠাৎই ঝোড়ো হাওয়া […]

আরও পড়ুন

দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলল ট্রেনের সি ৪ কম্পার্টমেন্ট। জানা গেছে, শনিবার ট্রেনটি কানস্রো এলাকা পার করার সময় দুর্ঘটনাটি ঘটে। আচমকা আগুন লাগে সংশ্লিষ্ট কম্পার্টমেন্টটিতে। সূত্রের খবর, সংশ্লিষ্ট কম্পার্টমেন্টে প্রায় ৩০ জন যাত্রী ছিল। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। কীভাবে লাগল এই আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই […]

আরও পড়ুন

কয়লাকাণ্ডে রণধীর সিংকে গ্রেপ্তার করল সিআইডি

সিবিআইয়ের সঙ্গে সমান্তরালভাবে তদন্ত করছে সিআইডি ৷ আজ কয়লাকাণ্ডে বড়সড় সাফল্য় পেল সিআইডি ৷ কয়লাকাণ্ডে সিআইডি গ্রেপ্তার করল লালা ওরফে অনুপ মাঝির সঙ্গী রণধীর সিংকে ৷ অন্ডাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ অতীতে ইসিএল কর্তৃপক্ষ বারবার কয়লা চুরির অভিযোগ করে এসেছে ৷ তার ভিত্তিতে কয়লা চুরির তদন্ত শুরু হয়েছে ৷ সেখানেই বিনয় মিশ্র ওরফে […]

আরও পড়ুন

ইস্তফা দিলেন জলপাইগুড়ির ডিএসপি, জল্পনা তুঙ্গে

ভোটের মুখে ইস্তফা দিলেন জলপাইগুড়ি পুলিশের ডিএসপি সদর সমীর পাল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পুলিশের অন্দরমহলে। পুলিশ সুপারের সঙ্গে মতানৈক্যর জেরেই জলপাইগুড়ি ডিএসপি হেড কোয়ার্টার সমীর পাল চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। কিন্তু এখনও পর্যন্ত তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। সমীর বাবুকে ডেকে পাঠিয়েছে পুলিশ সুপার বলে জানা গিয়েছে। তবে কী নিয়ে মতানৈক্য তা অবশ্য […]

আরও পড়ুন
error: Content is protected !!