‘ভোটে সন্ত্রাস সৃষ্টি, ভোট দিতে বাধা দেওয়া, এগুলি সবই গণতন্ত্রের পক্ষে আশাঙ্কার বিষয়’, মন্তব্য রাজপালের

ভোটে সন্ত্রাস সৃষ্টি, ভোট দিতে বাধা দেওয়া, এগুলি সবই গণতন্ত্রের পক্ষে আশাঙ্কার বিষয়। শনিবার পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে ভোট পর্ষবেক্ষনে এসে এমনটাই জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি জানান, “আমি সকাল থেকেই সরেজমিনে রয়েছি, সাধারণ মানুয আমাকে অনুরোধ করছেন আমার কনভয় দাঁড় করাচ্ছেন,  তারা জানাচ্ছেন যে এখানে খুনের ঘটনা ঘটছে, দুষ্কৃতীরা বুথে ভোট দিতে যেতে […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে নিহত তৃণমূল ও কংগ্রেস কর্মীর বাড়িতে রাজ্যপাল ‌‌

মুর্শিদাবাদে সফরে এসে নবগ্রামে খুন হওয়া তৃণমূল নেতার বাড়ি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বললেন পরিবারের সদস্যদের সাথে। পরিবার সূত্রে খবর, তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন বোস। এর পরেই রাজ্যপালের পরবর্তী গন্তব্য হয় খড়গ্রামের নিহত কংগ্রেস কর্মীর বাড়ি। আনন্দ বোস যখন মুর্শিদাবাদের একাধিক হিংসা কবলিত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন, সেই আবহে সকাল থেকে একাধিক অশান্তির […]

আরও পড়ুন

পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত দিনহাটা, গুলিবিদ্ধ ৩

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই অশান্তির খবর এসেছে একাধিক জায়গা থেকে। বোমাবাজি, গুলি চলেছে। মারা গিয়েছেন অন্তত ১৮ জন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। বৃহস্পতিবার দিনহাটার কালমাটিতে গুলিবিদ্ধ অন্তত তিন। বৃহস্পতিবার নির্বাচনে প্রচারের শেষ দিনে বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কালমাটি এলাকা। সূত্রের খবর, শেষলগ্নে প্রচার সেরে বাড়ি […]

আরও পড়ুন

মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 

পঞ্চায়েত নির্বাচনের ২৪ ঘণ্টা আগে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলা। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম অরবিন্দ মণ্ডল (৪৯)। অরবিন্দবাবু ইসলামপুর থানার হেরামপুর অঞ্চলের রায়পুর গ্রামের এক কংগ্রেস প্রার্থীর দাদা। মৃতের পরিবার দাবি করেছে, অরবিন্দবাবুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে মেরেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের প্রচারকে […]

আরও পড়ুন

বীরভূমে ফের উদ্ধার তাজা বোমা

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার হল বীরভূমে। বৃহস্পতিবার রাতে দুবরাজপুরের মামুদপুর গ্রাম থেকে ২০০ তাজা বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে দুবরাজপুরের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন মামুদপুরে একটা পুকুরের ধারে ঝোপের মধ্যে কয়েকটি জ্যারিক্যানে থরে থরে সাজানো তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কে বা কারা ২০০টি […]

আরও পড়ুন

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দেখে ‘চোর চোর’ স্লোগান, রেগে গিয়ে দিলেন হুঁশিয়ারি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে চোর স্লোগান তাঁরই খাস তালুক নন্দীগ্রামে। বৃহস্পতিবার নন্দীগ্রামে শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে চোর স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার নন্দীগ্রামে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে সেই সময় তৃণমূলের পথসভা চলছিল। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিরোধী দলনেতার কনভয় সেই […]

আরও পড়ুন

আজ বিকেলেই শেষ পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব

 রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্ব আজ শেষ। বুধবার বিকেল পাঁচটায় শেষ হচ্ছে প্রচারের সময়সীমা। আগামী ৮ জুলাই অর্থাৎ শনিবার ভোটগ্রহণ। রাজ্যের ৬১ হাজার ৬৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে শনিবার সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। রাজ্যের ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  রাজ্য নির্বাচন কমিশনের হিসাব […]

আরও পড়ুন

হিন্দুরাষ্ট্রের পথ প্রশস্ত করতেই নতুন করে ইউনিফর্ম সিভিল কোড, অভিযোগ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের

ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি)-র মধ্যে ধাপ্পা আছে ৷ হিন্দু রাষ্ট্রের পথ প্রশস্তর সঙ্গে এটার নিশ্চয় যোগ আছে , বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ বুধবার এই নিয়ে তিনি আরও বলেন, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আমরা হাজার বছর ধরে আছি, এটা নতুন কিছু নয় । এ দিন বীরভূমের বোলপুরে প্রতীচী বাড়িতে গিয়ে অধ্যাপক সেনের সঙ্গে দেখা […]

আরও পড়ুন

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলে যোগ দিলেন এক ঝাঁক বিজেপি নেতার

কেশপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন বিজেপির মন্ডল সহ সভাপতি-সহ এক ঝাঁক বিজেপি নেতা। পঞ্চায়েত ভোটের আগে বুধবার গেরুয়া শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে নাম লেখান পদ্ম শিবিরের নেতারা। সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের ১৪ নম্বর অঞ্চল ঝেতলাতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যারা তাঁদের মধ্যে রয়েছেন, বিজেপির ৪ নম্বর মন্ডলের সহসভাপতি রাজ […]

আরও পড়ুন

ময়নায় তৃণমূল কর্মীকে বেধড়ক মার, বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি

পঞ্চায়েত ভোটের আগে ঘটে চলেছে বিরামহীন রাজনৈতিক হিংসা। এবার আক্রান্ত হলেন খোদ রাজ্যের শাসকদলের কর্মী। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোবরাদন গ্রামের তৃণমূল কর্মী গোপাল সামন্ত বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা তাঁর পথ আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শুধু তাই নয় বাঁশ, […]

আরও পড়ুন
error: Content is protected !!