বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে বিশ্বকর্মা ও গণেশ পুজো উপলক্ষ্যে পাঁচদিন বন্ধ গঙ্গা আরতি

বিশ্বকর্মা ও গণেশ পুজো উপলক্ষ্যে সোমবার থেকে আগামী পাঁচদিন বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে গঙ্গা আরতি বন্ধ থাকবে। সোম ও মঙ্গলবার, পর পর দু’দিন পুজো রয়েছে। এরপর চলবে বিসর্জন পর্ব। তখন নিরাপত্তার দিকও মাথায় রাখতে হবে প্রশাসনকে। ভাসানের সময় ঘাটে ঘাটে বেশি পুলিসকর্মী রাখতে হবে। সেই কারণে বাবুঘাটে গঙ্গা আরতির সময় নিয়মমতো জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা কঠিন। […]

আরও পড়ুন

নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে কুল দেবতার মন্দিরে সারাদিন পুজোপাঠ রাজ্যপাল সিভি আনন্দ বোসের

অন্যকরমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কেরলে কুল দেবতার মন্দিরে সারাদিন পুজোপাঠ করলেন তিনি ৷ রবিবার অর্থাৎ গত ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৪তম জন্মদিন ৷ এই দিনটি উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে কেরলে কুল দেবতা চাকালাতকাভু (বন দুর্গা) মন্দিরে পুজো করলেন পশ্চিমবঙ্গের […]

আরও পড়ুন

বিশ্বকর্মা ও রান্নাপুজোর জোড়া পার্বণে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকর্মা পুজো আর রান্না পুজোর জোড়া পার্বণ সোমবার। আর এই সপ্তাহের প্রথম দিন থেকেই একাধিক জেলায় হবে ভারী বৃষ্টি। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জেলাগুলিতে জারি করা হয়েছে সর্তকতা। সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, […]

আরও পড়ুন

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

রাজ্যপালের বিরুদ্ধে মামলা কলকাতা হাই কোর্টে। রাজ্য সরকারের তরফে বিধানসভায় বিল পাস করা হয়েছিল যে সরকারি বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্য মুখ্যমন্ত্রী। অভিযোগ, সেই বিলটি আটকে রেখেছে রাজভবন। ফলে তৈরি হচ্ছে সাংবিধানিক সঙ্কট। এক আইনজীবীর করা মামলায় মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের হলফনামা তলব করেছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়।রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় গুলিতে মুখ্যমন্ত্রীকে উপাচার্য করা নিয়ে বিধানসভায় বিল পাশ […]

আরও পড়ুন

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নবান্নে ভার্চুয়ালি জরুরি বৈঠকে স্বরাষ্ট্র সচিব

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রবিবার সকালে জরুরি বৈঠক হল নবান্নে। রবিবার সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘণ্টার বৈঠক ভার্চুয়ালি করলেন স্বরাষ্ট্র সচিব ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন বিভিন্ন জেলার জেলাশাসক, মিউনিসিপল কমিশনার, বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে। “কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে অযথা জল জমে থাকছে। সেগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ […]

আরও পড়ুন

কলকাতা পুরসভা হাতাহাতি বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের

কলকাতা পুরসভায় তুমুল অশান্তি। তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি-মারামারি। অশান্তি থামাতে আসরে নামতে হল মেয়র ফিরহাদ হাকিমকে। আজ শনিবার পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলররা।তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে হামলা চালিয়েছে বিজেপি। পাল্টা বিজেপি বলছে, তৃণমূলের কাউন্সিলররাই মারধর করেছেন তাঁদের। এই ঘটনা নিয়ে বিজেপি আজ বিক্ষোভ দেখায়। এরপর পুরসভার ভিতরেই সাংবাদিক […]

আরও পড়ুন

দমদম স্টেশনে লাইনচ্যুত কল্যাণী–মাঝেরহাট লোকাল ট্রেন

 দমদম স্টেশনে লাইনচ্যুত লোকাল ট্রেন। শনিবার সকালে দমদম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। জানা গেছে এদিন, দমদমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় ডাউন কল্যাণী–মাঝেরহাট লোকাল ট্রেন। দুর্ঘটনার ফলে কামরার মাঝের দিকের দুটো চাকা লাইন থেকে নেমে যায় বলে খবর। শনিবার প্রায় দশটা নাগাদ ঘটনাটি […]

আরও পড়ুন

চাঁদনি চকে ই-মলের পাশে বহুতলের অফিসে আগুন

শুক্রবার সন্ধ্যায় হঠাৎই আগুন লাগে চাঁদনি চকে ইমলের পাশে একটি বহুতলের অফিস রুমে। ইমলের পাশে, ৮ নম্বর মদন স্ট্রিটে একটি অফিসে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। আগুন লাগার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর যায় পুলিশে, দমকলে। আসে দমদলের ৬টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় গাড়ি নিয়ে ওই অফিসের কাছে আসতে […]

আরও পড়ুন

পার্কস্ট্রিট থেকে ধর্মতলাগামী লাইনে সমস্যা, মেট্রো পরিষেবা বন্ধ রইল আধ ঘণ্টার উপর

কলকাতা মেট্রোয় আবার বিপত্তি! যান্ত্রিক গোলযোগের কারণে শুক্রবার সকালে থমকে গেল মেট্রোর চাকা। গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা আধ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রাখা হয়েছিল। এর জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা ১২টা ৬ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়। ১২টা ৬ মিনিটে আপ লাইনে ময়দান স্টেশন থেকে ছাড়ে দক্ষিণেশ্বরগামী ট্রেন। ১২টা ১০ মিনিটে ডাউন […]

আরও পড়ুন

কুন্তল ঘোষের চিঠি মামলায় তদন্ত করতে পারবে না কলকাতা পুলিশ, হাইকোর্টে বড় জয় পেল সিবিআই

 কুন্তল ঘোষের চিঠির অভিযোগের যে যুগ্ম তদন্তের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত, তার উপরে বৃহস্পতিবার স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। গত ২১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর আলিপুর সিবিআই বিশেষ আদালত যে নির্দেশ দিয়েছিল, তার উপরে স্থগিতাদেশ জারি করা হল। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও সিবিআই যুগ্ম অধিকর্তাকে যৌথ তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ আপাতত অস্তিত্বহীন […]

আরও পড়ুন
error: Content is protected !!