```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বউবাজারে ফের ফাটল, এলাকায় আতঙ্ক

আবারও একাধিক বাড়িতে দেখা গেল ফাটল। সূত্রের খবর, শুক্রবার ৬বি দুর্গা পিতুরি লেনে একটি বাড়িতে দেখা গিয়েছে ফাটল। যদিও এই প্রসঙ্গে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, এই বাড়ি আগে থেকেই খালি ছিল। এদিকে বর্ষার জন্য কোনও কারণে বাড়িটি আরও দুর্বল হয়ে পড়ে। সেই কারণে খসে পড়ে কার্নিশের একাংশ। অর্থাৎ নতুন করে আতঙ্কের কোনও প্রশ্ন নেই […]

আরও পড়ুন

অবশেষে এল কেন্দ্রের চিঠি, শুভেন্দুর আপত্তি উড়িয়ে আরও ৬ মাস মেয়াদ বাড়ল রাজ্যের মুখ্যসচিবের

অবশেষে এল কেন্দ্রীয় সরকারের চিঠি ৷  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপত্তিতে উড়িয়ে দিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ আরও ছ’মাস বাড়ালো কেন্দ্রীয় সরকার। শুক্রবারই তাঁর কর্মজীবনের শেষদিন ছিল। বৃহস্পতিবার পর্যন্ত মেয়াদবৃদ্ধি সংক্রান্ত চিঠি না-আসায় প্রশাসনিক মহল খানিকটা উদ্বিগ্ন ছিল। কিন্তু তার সঙ্গেই আশাবাদীও ছিল যে, শুক্রবার দিন শেষের আগেই ওই সংক্রান্ত কেন্দ্রীয় ছাড়পত্র এসে […]

আরও পড়ুন

ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ

নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছিল ইডি। সেই তলবে সাড়া দিয়ে শুক্রবার সকাল ১১টা ২১ মিনিটে কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে উপস্থিত হলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল, শুক্রবার কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে সকাল ১১টার মধ্যে হাজির […]

আরও পড়ুন

‘সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম’, নমাজ শেষে বললেন ফিরহাদ

মনোনয়ন পর্ব থেকেই বাংলায় বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়েছে।  এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে, মানুষ যাঁকে যোগ্য বলে মনে করবে, তাঁকেই সমর্থন করবে। এর জন্য হানাহানি বা রেষারেষির কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। তৃণমূলের জয়ের জন্য সংগঠনের ওপরেই আস্থা রাখছেন তিনি। ইদ উপলক্ষে বৃহস্পতিবার মসজিদে নমাজ […]

আরও পড়ুন

নিম্নচাপের প্রভাবে রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এমনকী ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা কথাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা রয়েছে। তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা […]

আরও পড়ুন

কেন্দ্রের কাছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির আবেদন

ভোটের আগেই অবসর রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। ৩০ জুন অবসর নেওয়ার কথা তাঁর। কিন্তু বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যসচিবের অবসর নিয়ে চাপে রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে রাজ্য। তবে কেন্দ্রের তরফে এখনও কোনও উত্তর আসেনি। সূত্রের খবর, হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি না হলে, পরবর্তী মুখ্যসচিব হতে পারেন বর্তমান স্বরাষ্ট্রসচিব […]

আরও পড়ুন

সুস্থ আছেন মুখ্যমন্ত্রী, চলছে ফিজিয়োথেরাপি

সুস্থ আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার তাকে দেখতে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তার বাড়িতে যান। এদিন থেকে তার ফিজিয়োথেরাপি শুরু হয়েছে।মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থা নিয়ে একটি স্বাস্থ্য বুলেটিন রাতে প্রকাশিত হয়। ওই বুলেটিনে জানানো হয়েছে,তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়ছে। তবে নড়লে তার ব্যাথা এখনো হচ্ছে। চিকিৎসকদের দল এবং ফিজিয়োথ্রেপিস্ট তাকে পর্যবেক্ষণে রেখেছেন। আজকে দুঘন্টা […]

আরও পড়ুন

যাদের ইচ্ছাকৃতভাবে ধরা পড়েছে ভুল, যথাযথ ব্যবস্থা নেবে কমিশন, জানালেন রাজীব সিনহা

যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বললে শুধু হবে না, যাদের ভুল ধরা পড়েছে ইচ্ছাকৃত তাঁদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। যাদের দোষ প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে শোকজ করা হবে। বুধবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় এই কথা জানান। রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট জানান যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে । নিজের দপ্তর থেকে বের […]

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচনের আগে এবার সায়নী ঘোষকে তলব করল ইডি

এবার আবার একবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল টলি–জগতের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তথ্য জানতে সায়নী ঘোষকে তলব করেছে ইডি। কুন্তল ঘোষ এই মামলায় গ্রেফতার হওয়ার পর উঠে আসে সায়নী ঘোষের নাম। কারণ সায়নীর সঙ্গে কুন্তলের নানা ছবি প্রকাশ্যে চলে আসে। […]

আরও পড়ুন

রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বৈধ: হাইকোর্ট

রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ১১ টি বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। এ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যপালের সিদ্ধান্তকেই অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারী তথা অধ্যাপক সনৎ কুমার ঘোষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আচার্য তথা রাজ্যপাল উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছেন তা বৈধ। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনার […]

আরও পড়ুন
error: Content is protected !!