```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘কোনও পরামর্শ থাকলে বলুন’, মমতাকে ফোন রাজনাথের, তৃণমূল সুপ্রিমোকে সামলাতে প্রতিরক্ষামন্ত্রীকে মাঠে নামালেন মোদি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বুধবার কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । সূত্রের খবর তেমনই। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধল বিরোধীরা। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক হাজির হলেন ১৭ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুধু তাই নয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যমতের ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। বিরোধীদের তরফে কে হবেন  রাষ্ট্রপতি […]

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধি ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব তৃণমূল সুপ্রিমোর

এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার রাজি না হওয়ায় রাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে দু’জনের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দুইজন হলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি। দুজনের সঙ্গে কথা বলে শিগগিরই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। বিরোধী শিবিরের পরবর্তী বৈঠক থেকেই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা […]

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে পদে ছন্নছাড়া বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সূত্রের খবর, বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠকে রাষ্ট্রপতি পদে মরাঠা স্ট্রংম্যানের নাম প্রস্তাব করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব ফেরান পওয়ার। বর্ষীয়ান নেতা জানান, তিনি সক্রিয় রাজনীতিতেই থাকতে চান। তাঁর পরিবর্তে বিকল্প কোনও নাম […]

আরও পড়ুন

দিল্লিতে মমতার ডাকা বৈঠকে হাজির বাম-কংগ্রেস সহ ১৬ অ-বিজেপি রাজনৈতিক দলের ১৭ জন প্রতিনিধি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লির কনস্টিটিউশন হলে উপস্থিত রয়েছেন ১৬ অ-বিজেপি রাজনৈতিক দলের ১৭ জন প্রতিনিধি। হাইভোল্টেজ এই বৈঠকে নজর রয়েছে গোটা দেশের।  মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, NCP প্রধান শরদ পাওয়ার এবং দলের অন্যতম নেতা প্রফুল প্যাটেল। রয়েছেন পিপলস ডেমক্রেটিক পার্টির প্রধান […]

আরও পড়ুন

আজ ফের ইডির দফতরে হাজিরা দেবেন রাহুল গান্ধি, বিক্ষোভ ঠেকাতে মধ্য দিল্লিতে জারি ১৪৪ ধারা

ন্যাশনাল হেরাল্ড পত্রিকার টাকা নয়ছয়ের অভিযোগে আজ তৃতীয় দিন ইডির দফতরে হাজিরা দেবেন রাহুল গান্ধি ৷ এর আগে ১৩ ও ১৪ জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে গিয়েছিলেন কংগ্রেস নেতা ৷ সোমবার ইডি তাঁকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে ৷ মঙ্গলবারও দু’দফায় প্রায় ১০ ঘণ্টা ধরে সোনিয়া-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ এই […]

আরও পড়ুন

সোপিয়ানে এনকাউন্টারে খতম জঙ্গি

 জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে রাতভর এনকাউন্টার চালায় নিরাপত্তা বাহিনী ৷ তাতেই মারা গিয়েছে দু’জন লস্কর-ই-তইবা জঙ্গি ৷ এদের মধ্যে একজন কুলগামে ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারকে গুলি করেছিল ৷ মারা যান রাজস্থান থেকে জম্মু-কাশ্মীরে আসা ম্যানেজার ৷ বুধবার এনকাউন্টার চলে সোপিয়ানের কাঞ্জিউলার এলাকায় ৷ পুলিশ এবং নিরাপত্তাবাহিনী একসঙ্গে অভিযান চালায় ৷ কাশ্মীরের আইজিপি একটি টুইট করে জানিয়েছেন, […]

আরও পড়ুন

রাজধানীতে পৌঁছেই শরদ পাওয়ারের বাসভবনে তৃণমূল সুুপ্রিমো

আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন ৷ সেই ভোটকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই কার্যত মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে হয়ে গেল একটি হাইপ্রোফাইল রাজনৈতিক বৈঠক ৷ যে বৈঠকের দুই কুশীলব দেশের দুই আঞ্চলিক শক্তির সুুপ্রিমো ৷ তাঁদের একজন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর অন্যজন এনসিপি প্রধান শরদ পাওয়ার […]

আরও পড়ুন

‘বিজেপি ভাইরাস হলে, ভ্যাকসিন তৃণমূল’, আগরতলায় দাঁড়িয়ে তোপ অভিষেকের

আগামী ২৩ জুন ত্রিপুরার ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মঙ্গলবার সেই নির্বাচনের প্রচারে গিয়ে আগরতলায় ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রের শাসকদল বিজেপিকে আক্রমণ করেন তিনি। এদিন আগরতলায় দাঁড়িয়ে তিনি বলে, বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিন একমাত্র তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়  এদিন আগরতলায় বিজেপিকে আক্রমণ করে বলেন, আগামী ২৩ জুন খুঁটি পুজো। […]

আরও পড়ুন

সিবিআই তদন্ত নিয়ে ‘আশাহত’ হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ! সিটেই ভরসা

দুর্নীতির মূলে যেতে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বিচারপতি এখন সিবিআই তদন্ত নিয়ে আশাহত ? চমকে দেবে তাঁর মন্তব্য। তিনিই কি না এখন সিবিআই নিয়ে খুশি নন ! হাইকোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘ডজন খানেক সিবিআই, শেষে নোবেল প্রাইজের মত হবে!’ বিচারপতি বলেছেন, ‘মনে হচ্ছে সিবিআই-এর থেকে সিট ভাল’। […]

আরও পড়ুন

শ্রীনগরে এনকাউন্টারে খতম ২ জঙ্গি

শ্রীনগরের বেমিনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গেল দুই লস্কর-ই-তৈবা জঙ্গির ৷ জখম হয়েছেন একজন পুলিশকর্মী ৷ কাশ্মীর জোনের পুলিশ টুইটে জানিয়েছে, “শ্রীনগরে এনকাউন্টারে খতম করা হয়েছে দুই এলইটি জঙ্গিকে ৷ সামান্য আঘাত লেগেছে একজন পুলিশকর্মীর ৷”আইজিপি কাশ্মীর অপর একটি টুইটে জানিয়েছেন, “সোপোর এনকাউন্টারে যে দল পালিয়ে গিয়েছিল এরা তারাই ৷ আমরা ওদের […]

আরও পড়ুন
error: Content is protected !!