অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ দেশ, নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনায় বসছে কেন্দ্র

অগ্নিপথ-কে কেন্দ্র করে অগ্নিগর্ভ দেশ। নানা প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। বিহারে শনিবার ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে রাজ্যের ছাত্রসংগঠন। বনধ সমর্থন করছে রাষ্ট্রীয় জনতা দল। এই পরিস্থিতিতে আজ কেন্দ্র এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে পর্যালোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে বৈঠক। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাহিনীর তিন প্রধানকে পর্যালোচনা বৈঠকে থাকার কথা […]

আরও পড়ুন

অগ্নিপথ ইস্যু নিয়ে বাতিল ২৩৪ ট্রেন, বিহারের ১২ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

মোদি সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প কার্যত দেশে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছে। প্রতিবাদের আগুনে জ্বলছে বিহার , হরিয়ানা , মধ্যপ্রদেশ , উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা সহ ১২ রাজ্য। বিক্ষোভের জেরে শুক্রবার রাত পর্যন্ত দেশের বিভিন্ন রুটের ২৩৪টি দূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বিক্ষোভের আগুন যাতে আর না ছড়াতে পারে তার জন্য রাজ্যের ১২ জেলায় আগামী রবিবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা […]

আরও পড়ুন

অগ্নিপথ প্রকল্পে ২৪ জুন থেকেই নিয়োগ শুরু বায়ুসেনায়

‘অগ্নিপথ প্রকল্প’-এর আওতায় প্রথম নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করতে চলেছে ভারতীয় বায়ুসেনা ৷ চলতি মাসের ২৪ তারিখ থেকেই তারা এই নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে ৷ বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে […]

আরও পড়ুন

‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে ক্ষোভের আঁচে পুড়ছে ৭ রাজ্য, বিহারে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা

কেন্দ্রের নতুন ‘‌অগ্নিপথ’‌ প্রকল্প নিয়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে। বিহার, উত্তরপ্রদেশে একের পর এক ট্রেনের কামরায় আগুন ধরানো হচ্ছে। এমনকী বিহারের চম্পারণে  রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী রেণু দেবীর বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। লক্ষ্মীসরাইয়ে ট্রেনে আগুন লাগানোর ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। যেভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়ছে, তা অশনিস্কেত বলেই মনে করছেন প্রাক্তন সেনা […]

আরও পড়ুন

অগ্নিপথে অগ্নিগর্ভ দেশে, বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে স্টেশনে পুলিশের গুলিতে মৃত ১, আহত ৮

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে । পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের পরিস্থিতি কার্যত উত্তাল । শুক্রবার সকাল থেকেই সেকেন্দ্রাবাদ স্টেশনে দাউ দাউ করে জ্বলছে ট্রেন । তা থামাতে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী । বিক্ষোভ থামাতে গুলি চালায় পুলিশ । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাতে মৃত্যু হয়েছে এক বিক্ষোভকারীর । […]

আরও পড়ুন

অগ্নিপথের বিরোধিতায় অগ্নিগর্ভ দেশ, বয়স সীমা বাড়াতে বাধ্য হল মোদি সরকার

বয়স সীমা বাড়াতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার ৷ প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে তুমুল প্রতিবাদের মাঝে কেন্দ্র তার সিদ্ধান্ত বদলালো ৷ ২০২২-এ এই প্রকল্পের আওতায় নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ২৩ করা হল ৷ এই প্রকল্পে দেশের স্থল, জল, বায়ু তিন সেনাবাহিনীতেই ‘অগ্নিবীর’দের নিযুক্ত করা হবে ৷ মঙ্গলবার এই ‘অগ্নিপথ’ নামক […]

আরও পড়ুন

ত্রিপুরা উপনির্বাচনে দিলীপ-লকেট-সুকান্ত থাকলেও তারকা প্রচারকের তালিকায় বাদ শুভেন্দু

ত্রিপুরার চার কেন্দ্রে আসন্ন উপনির্বাচন। প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না ভারতীয় জনতা পার্টি। তার আগে তারকা প্রচারকদের একটি তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে নাম নেই শুভেন্দু অধিকারীর। অথচ রয়েছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, রূপা গঙ্গোপাধ্যায়রা। প্রশ্ন উঠছে, দলে কি কমতে শুরু করেছে শুভেন্দুর গুরুত্ব? বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছের মানুষ বলে […]

আরও পড়ুন

অগ্নিপথ ইস্যুতে বিক্ষোভের জেরে এবার লখিসরাই স্টেশনে ট্রেনে আগুন

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের আগুন আজও নেভেনি ৷ ছাত্ররা রেললাইনে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ এর ফলে বেশ কিছু ট্রেন কয়েক ঘণ্টা ধরে আটকে রয়েছে ৷ শুক্রবার ভোর ৫টা নাগাদ বিক্ষুব্ধ ছাত্ররা ট্রেনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । লখিসরাই স্টেশনে বিক্রমশীলা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লাগানো হয়েছিল ৷ কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তর প্রদেশ, বিহার, […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১২ হাজার ৮৪৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৪৭ জন। যা গতকালের থেকে সামান্য বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। চিন্তায় রাখছে সে রাজ্যের বেশ কয়েকটি জেলা। রাজধানী দিল্লির অবস্থাও বেশ উদ্বেগের। রাজধানীতে গত ১০ দিনে ৭ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা প্রায় […]

আরও পড়ুন

ভোটে লড়া নিয়ে বিরোধ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী বিজেপি নেতা অরুণ যাদব

আসন্ন পুরনিগম নির্বাচনে মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন স্ত্রী। অনেক অনুরোধ করেও ধর্মপত্নীকে নিজের অবস্থান থেকে এক চুল সরাতে পারেননি। শেষ পর্যন্ত ‘অবাধ্য’ স্ত্রীকে সবক শেখাতে গুলি করে খুন করলেন বিজেপি নেতা অরুণ যাদব। পরে নিজেও আত্মঘাতী হলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন নৃশংস ঘটনাই ঘটেছে মুঙ্গেরের কোতোয়ালি থানার লাল দরজা এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল […]

আরও পড়ুন
error: Content is protected !!