শীর্ষ আদালতের ‘‌ধমক’‌ খেতেই কমল দাম, রাজ্য সরকারকে ৩০০ টাকায় টিকা বেচবে সেরাম

রাজ্য সরকারের জন্য টিকার দাম কমাতে বাধ্য হল সেরাম ইনস্টিটিউট। ডোজ প্রতি টিকার দাম কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি হাসপাতালের জন্য আলাদা হওয়ায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছিল। মামলা সুপ্রিম কোর্টে গড়াতেই পিছু হটে সেরাম জানাল, রাজ্য সরকারকে ৩০০ টাকায় টিকার ডোজ বেচবে তারা। জীবন বাঁচাতেই এই পদক্ষেপ, টুইটারে জানিয়েছেন সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা। সপ্তাহ খানেক আগে […]

আরও পড়ুন

আরও ১৫ দিন বাড়ল মহারাষ্ট্রের লকডাউনের মেয়াদ

এবার আরও ১৫ দিন মহারাষ্ট্রে বাড়ছে লকডাউন। আজ সে কথাই জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ। তিনি বলেছেন, ‘পুনে-সহ বেশ কয়েকটি শহরে ফের বেড়েছে সংক্রমণ। সেই কথা মাথায় রেখে আরও ১৫ দিনের জন্য বাড়ানো হচ্ছে লকডাউন। বুধবার গোয়া প্রশাসনও লকডাউনের ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে সোমবার সকাল পর্যন্ত গোয়ার ক্যাসিনো, হোটেল এবং পাবগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে […]

আরও পড়ুন

গণনাকেন্দ্রে প্রবেশ করতে প্রার্থীদের কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা টিকার ২টি ডোজ নেওয়ার শংসাপত্র দেখাতেই হবে

প্রার্থীদের এজেন্টদের ক্ষেত্রেও একই নিয়ম জারি থাকবে কোভিড পরিস্থিতিতে গণনার দিন বা পরে বিজয় মিছিল করা যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার গণনাকেন্দ্রে প্রার্থীদের প্রবেশ নিয়ে শর্ত আরোপ করল কমিশন। কোভিড পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে সতর্ক কমিশন। তাই এবার গণনাকেন্দ্রে প্রবেশ নিয়ে একাধিক শর্ত আরোপ করল কমিশন। আজ নির্দেশিকা জারি করে কমিশন জানাল, […]

আরও পড়ুন

দেশের ১৫০ জেলায় হতে পারে সম্পূর্ণ লকডাউন

করোনা ভাইরাসের শৃঙ্খল ভাঙার জন্য ফের একাধিক রাজ্য আংশিক লকডাউনের পথে হেঁটেছে। তার মধ্যে দিল্লি, মহারাষ্ট্র রয়েছে। কিন্তু কেন্দ্র সরকার বলছে, দেশের যেসব জেলায় পজিটিভিটির হার ১৫ শতাংশের বেশি সেখানে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হতে পারে। ওই তালিকায় রয়েছে ১৫০ জেলা। এমনটাই দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। গতকাল একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানেই ঠিক হয়েছে, […]

আরও পড়ুন

আগ্রার হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত ৮ করোনা রোগী !

৩দিন আগেই যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, উত্তরপ্রদেশে অক্সিজেনের কোনও অভাব নেই। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেই দাবিকে বড়সড় প্রশ্নের মুখে দিল আগ্রার হাসপাতালের ঘটনা। মেরঠের পর এবার আগ্রা। আর সেই অক্সিজেনের অভাব। যে কারণে আগ্রার হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৮ জন করোনা রোগী! স্থানীয় সূত্রে খবর, গতকাল থেকেই আগ্রার পরস হাসপাতালে গতকাল অক্সিজেনের […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ১৬২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৪৮ লক্ষ […]

আরও পড়ুন

ভ্যাকসিনের দামে কেন্দ্র-রাজ্যে ‘বৈষম্য’ কেন? কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের

করোনা ভ্যাকসিনে দামের ফারাক নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার খোদ সুপ্রিম কোর্টও এই প্রশ্ন তুলে দিল কেন্দ্রীয় সরকারের সামনে। একই টিকার দাম দু’ধরনের কেন, কিসের ভিত্তিতে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করা হয়েছে। শুধু তাই নয়, অবিলম্বে দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতেও নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টে […]

আরও পড়ুন

করোনা সংকট আসলে জাতীয় বিপর্যয়, এই সময় রাজনৈতিক লড়াই করা উচিত নয়, মন্তব্য সুপ্রিম কোর্টের

করোনা সংকট আসলে জাতীয় বিপর্যয় ৷ এই সময় রাজনৈতিক লড়াই করা উচিত নয় ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট একটি মামলার শুনানির সময় এমনই মন্তব্য করেছে ৷ একই সঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, এখন দেশের প্রতিটি নাগরিকের প্রাণরক্ষা করা আদালতের দায়িত্ব ৷ আদালতের এখন দেশের পাশে থাকা উচিত ৷ আদালত সূত্রে খবর, যে বেঞ্চে ওই মামলার শুনানি […]

আরও পড়ুন

কনটেনমেন্ট জোন নিয়ে রাজ্যকে নির্দেশিকা কেন্দ্রের

সব রাজ্যগুলিকেই কোভিডের প্রকোপ কমাতে মিনি কনটেনমেন্ট জোন গড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে কেন্দ্রের তরফে এই রাজ্যগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে নরেন্দ্র মোদির সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু লকডাউন চাইছেন না তাই ভোট মিটলেই কলকাতা ও উত্তর ২৪ পরগনার মতো জেলায় যেখানে কোভিডের সংক্রমণ চরম আকার নিয়েছে সেখানে […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা

প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি ও বর্ষীয়ান কংগ্রেস নেত্রী করুণা শুক্লা।  প্রাক্তন এই সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়ে ছত্তিশগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন
error: Content is protected !!