```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন, দাউ দাউ করে জ্বলল ট্রেনের সি ৪ কম্পার্টমেন্ট। জানা গেছে, শনিবার ট্রেনটি কানস্রো এলাকা পার করার সময় দুর্ঘটনাটি ঘটে। আচমকা আগুন লাগে সংশ্লিষ্ট কম্পার্টমেন্টটিতে। সূত্রের খবর, সংশ্লিষ্ট কম্পার্টমেন্টে প্রায় ৩০ জন যাত্রী ছিল। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। কীভাবে লাগল এই আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই […]

আরও পড়ুন

কয়লাকাণ্ডে রণধীর সিংকে গ্রেপ্তার করল সিআইডি

সিবিআইয়ের সঙ্গে সমান্তরালভাবে তদন্ত করছে সিআইডি ৷ আজ কয়লাকাণ্ডে বড়সড় সাফল্য় পেল সিআইডি ৷ কয়লাকাণ্ডে সিআইডি গ্রেপ্তার করল লালা ওরফে অনুপ মাঝির সঙ্গী রণধীর সিংকে ৷ অন্ডাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ অতীতে ইসিএল কর্তৃপক্ষ বারবার কয়লা চুরির অভিযোগ করে এসেছে ৷ তার ভিত্তিতে কয়লা চুরির তদন্ত শুরু হয়েছে ৷ সেখানেই বিনয় মিশ্র ওরফে […]

আরও পড়ুন

ইস্তফা দিলেন জলপাইগুড়ির ডিএসপি, জল্পনা তুঙ্গে

ভোটের মুখে ইস্তফা দিলেন জলপাইগুড়ি পুলিশের ডিএসপি সদর সমীর পাল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পুলিশের অন্দরমহলে। পুলিশ সুপারের সঙ্গে মতানৈক্যর জেরেই জলপাইগুড়ি ডিএসপি হেড কোয়ার্টার সমীর পাল চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে খবর। কিন্তু এখনও পর্যন্ত তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। সমীর বাবুকে ডেকে পাঠিয়েছে পুলিশ সুপার বলে জানা গিয়েছে। তবে কী নিয়ে মতানৈক্য তা অবশ্য […]

আরও পড়ুন

মুখ্যসচিবের রিপোর্টে সন্তোষ!‌ ফের পুলিশ সুপারের থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী। প্রকাশ্যে হাজার হাজার কর্মী-সমর্থকের চোখের সামনে। সেই নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। শুক্রবার সেই নিয়ে রিপোর্ট দেন মুখ্যসচিব। কিন্তু রিপোর্টে নাখুশ কমিশন! সে কারণেই কি ফের পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের থেকে রিপোর্ট তলব করল কমিশন।পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও মুখ্যসচিব আলাদা ভাবে ২টি রিপোর্ট […]

আরও পড়ুন

বাংলায় এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত

আজ রাজ্যে এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত ৷ সকাল ১০টা নাগাদ কলকাতায় পৌঁছান তিনি ৷ নন্দীগ্রামে যাবেন৷ নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় এবার নির্বাচনকে পাখির চোখ করেছেন কৃষকরা ৷ যে রাজ্যগুলিতে নির্বাচন হবে সেখানে সেখানে মহাপঞ্চায়েতের আয়োজন করছেন বিক্ষোভরত কৃষকরা ৷ সেই উপলক্ষে আজ রাজ্যে এলেন রাকেশ টিকাইত৷ নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা […]

আরও পড়ুন

মোদি-শাহকে বড় ধাক্কা মমতার, তৃণমূলে যোগ দিয়ে বললেন প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিনহা

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ৷ আজ তৃণমূল ভবন থেকে যশবন্ত বাবু তৃণমূলে যোগ দেন৷ তৃণমূলে যোগ দিয়েই মোদিকে আক্রমণ শানলেন দেশের প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিনহা। এদিন কালিঘাটে তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলে তারপর তপসিয়ায় তৃণমূল ভবনে এসে যোগদান করেন যশবন্ত সিনহা। সাংসদ […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৪ হাজার ৮৮২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার ৭২৮। গত ২৪ ঘণ্টায় ১৪০ জন সহ এই ভাইরাসে মোট মৃত ১ লক্ষ ৫৮ হাজার ৪৪৬ জন। গত একদিনে ১৯ হাজার ৯৫৭ জন সহ ১ কোটি ৯ লক্ষ ৭৩ হাজার ২৬০ জন রোগী সুস্থ হয়ে […]

আরও পড়ুন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী

কলকাতাঃ আজ সন্ধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর বারংবার অনুরোধেই শেষ পর্যন্ত তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিতে একরকম বাধ্য হলেন চিকিৎসকরা৷ তবে বাড়ি ফিরলেও আপাতত কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে। বাড়িতে গিয়ে এখন বিশ্রামেই থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। তবে সাত দিন পর আবার চেকআপে আসতে […]

আরও পড়ুন

রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী বাগীশানন্দজী মহারাজ প্রয়াত

রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী বাগীশানন্দজী মহারাজের জীবনাবসান হয়েছে। আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন স্বামী বাগীশানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল সাড়ে ৮টা অবধি কাশীপুর উদ্যানবাটিতে শায়িত থাকবে এই […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরই তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর সঙ্গে গত কয়েক দিন কাজের সূত্রে যাঁদের দেখা হয়েছে, প্রত্যেককে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা। মনোজের টিমের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতিতে জানানো হয়, মনোজ গত কয়েকদিন ধরে ‘ডেসপ্যাচ’ ছবির শুটিং করছিলেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর ছবির শুটিং […]

আরও পড়ুন
error: Content is protected !!