ঘুরতে গিয়ে সাইটসিইং নয়, হোটেলেই অলস সময়! Gen Z-এর নতুন ট্রাভেল ট্রেন্ড ‘রুম রটিং’

ছুটি মানেই সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক জায়গা ঘুরে দেখা, ছবি তোলা কিংবা নির্দিষ্ট সূচি মেনে চলা—ভ্রমণের এই চেনা ধারণা বদলে দিচ্ছে Gen Z-এর একাংশ। নতুন ট্রাভেল ট্রেন্ডের নাম ‘রুম রটিং’। অর্থাৎ কোনও সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে হোটেলে চেক-ইন করার পর দিনের একটা বড় অংশ সেখানেই কাটানো, সাইটসিইংয়ের জন্য অযথা ছোটাছুটি না করা […]

আরও পড়ুন

মমতার নন্দীগ্রাম-চোট নিয়ে ফের বিতর্ক, বাঙুরের রিপোর্ট সামনে এনে তদন্তের ঘোষণা শুভেন্দুর

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ওই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও ফ্র্যাকচার বা হাড় সরে যাওয়ার প্রমাণ মেলেনি। তাঁর বক্তব্যের সমর্থনে তিনি বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের ২০২১ সালের দুটি মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনেন এবং বিষয়টি নিয়ে […]

আরও পড়ুন

৪-০ হারলেও একেবারে একতরফা ছিল না ম্যাচ, ব্রাজিলের বিরুদ্ধে কোথায় পিছিয়ে ভারতীয় ফুটবল?

স্কোরলাইন ৪-০। ফলাফলের বিচারে ভারতের জন্য বড় ব্যবধানের হার হলেও শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের শুরুটা একেবারেই একতরফা ছিল না। প্রায় ২৭ মিনিট পর্যন্ত ভারতীয় রক্ষণ সংগঠিতভাবে ব্রাজিলের আক্রমণ সামলেছে। রায়ান উইলিয়ামস, মনবীর সিং এবং অভিষেক সিংয়ের মতো ফুটবলাররা সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেছেন। ভিনিসিয়ুস জুনিয়রকে আটকানোর দায়িত্বে থাকা অভিষেকও বেশ […]

আরও পড়ুন

মেসি-ম্যাচে টিকিট কেটেও মাঠে ঢুকতে পারেননি? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিটের ঘোষণা

মেসিকে দেখতে এসে টিকিট কেটেও যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢুকতে না-পারা দর্শকদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচে ওই দর্শকদের জন্য ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। গত ডিসেম্বরের মেসি-ইভেন্টে যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন কিন্তু বিশৃঙ্খলার কারণে মাঠে ঢুকে আর্জেন্টাইন তারকাকে দেখতে পারেননি, তাঁদেরই এই বিনামূল্যের টিকিট দেওয়ার পরিকল্পনা […]

আরও পড়ুন

ব্রাজিলের মতো তারকা দল, তবু ফাঁকা গ্যালারি! ভারত-ব্রাজিল ম্যাচে কেন কমল দর্শক?

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার সময় স্টেডিয়ামের একাধিক অংশে চোখে পড়ে ফাঁকা আসন। ফুটবলপাগল কলকাতায় সাধারণত বড় ম্যাচে যে উন্মাদনা দেখা যায়, শনিবারের ভারত-ব্রাজিল ম্যাচের শুরুতে তার তুলনায় পরিবেশ ছিল অনেকটাই শান্ত। ম্যাচ যত এগিয়েছে, ততই গ্যালারি ভরেছে এবং শেষপর্যন্ত সরকারি হিসাবে উপস্থিতি ছিল […]

আরও পড়ুন

বিগ বসের ঘরে নন্দিনী-রাজবীরের ঘনিষ্ঠতা, মেয়ের সম্পর্ক নিয়ে কী বললেন নন্দিনীর বাবা?

বিগ বস বাংলা-র ঘরে রাজবীর দে ও নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। রিয়্যালিটি শোয়ের ক্যামেরায় তাঁদের একসঙ্গে সময় কাটানো, ঘনিষ্ঠ মুহূর্ত এবং রোম্যান্টিক সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা। এই পরিস্থিতিতেই মেয়ের সঙ্গে রাজবীরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নন্দিনীর বাবা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিগ বসের মতো […]

আরও পড়ুন

‘হিন্দু-মুসলিম করবেন না’, রেজিনগরে সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে হিন্দু-মুসলিমের ভিত্তিতে রাজনীতি না করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার প্রচারসভা থেকে তিনি বলেন, রেজিনগরে ‘৭০-৩০’ শতাংশের হিসাব নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং সাম্প্রদায়িক মেরুকরণ এবার কাজ করবে না। একইসঙ্গে উন্নয়নকে সামনে রেখে রেজিনগরকে ফলতার মতো ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আগামী ৬ অক্টোবর রেজিনগর […]

আরও পড়ুন

হামলার ২৪ ঘণ্টার মধ্যেই সিউড়ির পার্টি অফিসে ফের যাবেন অনুব্রত, মহালয়ার আগের দিন যাওয়ার ঘোষণা ঋতব্রতের

সিউড়ির তৃণমূল পার্টি অফিসে অনুব্রত মণ্ডলকে ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনার পর তাঁকে ফের ওই দপ্তরে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যান ঋতব্রত-সহ ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের বিধায়করা। সেখানেই ঋতব্রত জানান, হামলা করে অনুব্রতকে আটকে রাখা যাবে না। মহালয়ার আগের দিন, অর্থাৎ ৯ […]

আরও পড়ুন

বন্ধুরা পেলেন সরকারি চাকরি, দীর্ঘদিন চেষ্টা করেও ব্যর্থ তুফান! চাকরির হতাশায় চরম পরিণতি

নদিয়ার চাকদহে মর্মান্তিক ঘটনা। দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন যুবক তুফান মজুমদার। তাঁর সঙ্গে পড়াশোনা করা বন্ধুদের অনেকেই ইতিমধ্যে রাজ্য পুলিশে চাকরি পেয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন চেষ্টা ও পড়াশোনা করেও চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিলেন তুফান বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার সকালে চাকদহ থানার অন্তর্গত বিষ্ণুপুরের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা […]

আরও পড়ুন

পুজোর ‘প্রিভিউ শো’ পাস-কাণ্ডে বিস্ফোরক নথি ইডির, ইন্দ্রনীল সেনকে ঘিরে তদন্তে আরও জোর

দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-এর পাস বিক্রি ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে প্রাক্তন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেনকে ঘিরে তদন্তে নতুন তথ্য সামনে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ‘মাস আর্ট’ নামে একটি সংগঠনের মাধ্যমে কলকাতার দুর্গাপুজোর কয়েকটি মণ্ডপে বিশেষ ‘প্রিভিউ শো’ ও ‘প্রিভিলেজড পুজো এন্ট্রি’-র নামে টিকিট বা পাস বিক্রি করা হয়েছিল এবং সেই […]

আরও পড়ুন
error: Content is protected !!